নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাবিবুর রহমান। বর্তমানে তিনি মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকরছেন।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ হাবিবুর রহমান মাদারীপুরের পুলিশ সুপারের দায়িত্ব থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে গত ১২ আগস্ট নারায়ণগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সিকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়। এরপর থেকেই জেলার নতুন পুলিশ সুপার হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছিল।
নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

