নারায়ণগঞ্জ শহরকে মাদক ও অপরাধমুক্ত করে সারা দেশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ‘নাগরিক শক্তি’র আহবায়ক ও প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) হুমায়ুন কবির রিপন।
তিনি আরও বলেন, আল্লামা ইকবাল রোড এলাকার টিএনটি কলোনিসহ বিভিন্ন স্থানে রাতের বেলা মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা এবং আড্ডা চলে, যার ফলে স্থানীয় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। এই বিশৃঙ্খল পরিস্থিতি ও মাদকাসক্ত এলাকাগুলোর অবস্থা পরিবর্তনের জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিসি এবং স্থানীয় সকলের সহযোগিতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
নাগরিক শক্তির মূল লক্ষ্য হিসেবে চারটি স্তম্ভের কথা উল্লেখ করা হয়— ঐক্য, সততা, শৃঙ্খলা ও দায়িত্ব। এই চার স্তম্ভের ওপর ভিত্তি করে ‘নিরাপদ পরিবেশ, সুন্দর সমাজ’ গড়ার স্লোগান নিয়ে কাজ করছে সংগঠনটি।
আল্লামা ইকবাল রোড ,গলাচিপা থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ পৌর এলাকায় পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

