নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সংগঠনের সাধারণ সভা শেষে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কবি ও সাংবাদিক এবং কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ.এস.এম. এনামুল হক প্রিন্স, সাংবাদিক নুরুজ্জামান কাওসারসহ অসুস্থ সকল সাংবাদিকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে প্রয়াত সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহ আলম, শাহ আলম তালুকদার, মো. আসলাম মিয়া, এইচ.এম. সেকান্দার মাস্টার, মোজাম্মেল হোসেন লিটন, এস.আর. হায়দার রানা, কাজী আনিসুল হক হীরা, সাজ্জাদ আহম্মেদ খোকন ও মো. আবুল কালাম সরদার।
এছাড়া কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক জসিম উদ্দিন, কণ্ঠশিল্পী রিয়া খান, উজ্জ্বল, তারেকসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান।

