নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকেও আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মুক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে মো. আসাদ (৫৫) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারেন্টের ভিত্তিতে টিপু সুলতান (২৭) ও মো. মাহাবুবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন আসামিকেই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

