মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনা ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ জুন ২০২৬ তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এর আগে ১২ জুন ২০২৬ তারিখে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা ও সমাজসেবীদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কবরস্থানের সার্বিক পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, উন্নয়ন, হিসাব-নিকাশের স্বচ্ছতা এবং দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেন (ভেন্ডার) নির্বাচিত হন।
কমিটিতে ফজলুল হক ও মোস্তফা কামালসহ ২১ জনকে উপদেষ্টা করা হয়েছে।
জাকির হোসেন ও হাজী নাছির উদ্দিনসহ ১৪ জনকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বপন আলী বেপারী, মোস্তফা মিয়া, সানাউল্লাহ সানি, আতাুর রহমান, নূর নবী, রাশেদুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম ঝিমি; সাংগঠনিক সম্পাদক হাজী বরকত উল্লাহ; সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মামুন মিয়া, ফারুক হোসেন, রুবেল হোসেন; অর্থবিষয়ক সম্পাদক জালাল উদ্দিন প্রধান; সহ-অর্থবিষয়ক সম্পাদক দালিম মোহাম্মদ; দপ্তর সম্পাদক রুবিউল ইসলাম বাবু; প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল হক সুমন; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফয়সাল; রক্ষণাবেক্ষণ সম্পাদক মোতালেব মিয়া; সহ-রক্ষণাবেক্ষণ সম্পাদক মোহাম্মদ সুলতান মিয়া; ধর্মবিষয়ক সম্পাদক আফছার উদ্দিন; সহ-ধর্মবিষয়ক সম্পাদক হযরত আলী; সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সোহান; সদস্য আওয়াল মুন্সী, আলী উদ্দিন, হাজী আব্দুল কাদির, হাজী আবুল কাশেম ও হাজী কেরামত আলী।
এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও সবার সহযোগিতায় মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান অচিরেই একটি আদর্শ ও দৃষ্টান্তমূলক কবরস্থানে পরিণত হবে।

