গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন State University of Bangladesh-এর স্থাপত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী নকী।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মতিউর রহমান এবং দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, আবু তাহের, ওমর ফারুক ও আবু সুফিয়ান শুভসহ আরও অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী নকী বলেন, “সামনে যে পরীক্ষা আছে, তোমাদের এই পরীক্ষার আসল ফলটা কী? আসল ফল হচ্ছে তুমি নিজেকে জানলে—আমার ভবিষ্যতে কী কী পরিকল্পনা করতে হবে, কোথায় আমার দুর্বলতা আছে, কোথায় আমার শক্তি আছে। তাহলেই তোমার জন্য এই পরীক্ষা ভালো হবে।
সামনের পরীক্ষাটা তোমাদের ভালো হোক। ভালো হওয়ার অর্থ শুধু ফল নয়, তোমার মনের শক্তিটা বাড়ুক। আগামী জীবনটাকে দেশ গড়ার জন্য নতুন নতুন সংগ্রামে এগিয়ে নেওয়ার জন্য তুমি উদ্বুদ্ধ হও এবং তোমাদের পরে যারা এই প্রতিষ্ঠানে আসবে তারাও উদ্বুদ্ধ হোক।

