ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বলেছেন, নারায়ণগঞ্জের নেতাকর্মীরা আমরা শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার ভালোবাসা। ২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন জাকির খান । মুক্তির এক বছর পরও নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে জনপ্রিয়তার র্শীষে রয়েছেন জাকির খান।
জাকির খান বলেন, আমি নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করতে চাই। আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে সাধারন মানুষে পাশে আছি, থাকবো সব সময়। দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করছি এবং করতে থাকবো। দলের বিরুদ্ধে কখনো ছিলাম না আগামীতেও থাকবো না। আমরা দেশ, আমরা দল, আমার নেতাকর্মীরাই আমার সব কিছু।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন আমি তা কোন দিন ভুলেতে পারবো না। আমার মুক্তির আজ এক বছর আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দান করেন।
২০২৫ সালের ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন এ নেতা । মুক্তির এক বছর পরও নেতাকর্মী ও সাধারন মানুষের কাছে জনপ্রিয়তার র্শীষে রয়েছেন জাকির খান।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান জামিনে মুক্ত হওয়ার পর তাকে নিয়ে নারায়ণগঞ্জের সাধারন মানুষের মনে নানা ধরনে সংঙ্কা তৈরি হয়ে ছিলো। জাকির খান জেল থেকে বের হলে কি হবে, সকলের সংঙ্কা দূরে করে দলীয় ও সামাজিক কাজে নিজেকে জড়িয়ে একবছরে সকলের কাছে এখনো জনপ্রিয়তার র্শীষে রয়েছেন তিনি। গত একবছরেও জাকির খানের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই বরং তার কমকান্ডে অনেকটাই সকলের কাছে আরও জনপ্রিয় করে তুলছে তাকে।
উল্লেখ্য, হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

