বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় খোরশেদ বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতেও যুবদলের নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে খোরশেদ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

