নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবু বলেছেন, এনসিপি ও ছাত্রশিবিরের বেয়াদবির সীমা অতিক্রম করেছে। তিনি দাবি করেন, যারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে পরিচিত, তাদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় হামলার ঘটনা আরও বৃদ্ধি পাবে।
বাবু বলেন, “এনসিপি এবং ছাত্রশিবিরের বেয়াদবির সীমানা অতিক্রম হয়ে গেছে। এই রাজাকার, আল-বদর ও স্বাধীনতাবিরোধী শক্তিকে এখনই আমাদের শক্ত হাতে দমন করতে হবে। না হলে দিনের পর দিন এই হামলা আরও দ্বিগুণ হবে।”
তিনি আরও বলেন, “এই হামলার পেছনে যারা কলকাঠি নাড়ছে, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নিতে হবে। সহনশীল রাজনীতি সব জায়গায় চলে না। যেখানে আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করা হবে, আহত করা হবে এবং হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা হবে, সেখানে সহঅবস্থানের রাজনীতি করা মানে বোকামি।”
ইব্রাহিম আহমেদ বাবু আরও বলেন, “এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে এই অপশক্তিকে দমন করে দেশে একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা উচিত।

