ঠিকাদারি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হুমকি ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আদমজী ইপিজেডের একটি ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ওই ব্যবসায়ীর সঙ্গে সাহেদ আহমেদের বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে হোয়াটসঅ্যাপ কলে ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সেই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত অডিওতে দেখা যায়, সাহেদ একজন ব্যবসায়ীকে অশালীন ভাষায় গালাগালি করছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে বক্তব্য জানতে সাহেদ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, “এখন আমি ব্যস্ত আছি। রাতে ফ্রি হয়ে কল দেব।” তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ব্যবসায়ীকে হুমকি দিলেন যুবদলের সদস্য সচিব শাহেদ
Leave a Comment

