নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এক শোকবার্তায় টিপু বলেন, “ফারুক মাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং, হরতাল এবং নির্বাচনী কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফারুক মাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

