নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদ-এর আদালত কর্তৃক জব্দকৃত ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার রতন মিয়া দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় দুই বছর ধরে বেতন না পেলেও বাড়িটি ছেড়ে যেতে পারছেন না তিনি।
রতনের দাবি, ২০২৪ সালে সম্পত্তি ক্রোক হওয়ার পর কিছুদিন সরকারি নিরাপত্তাকর্মী থাকলেও চলতি বছরের জানুয়ারি থেকে তিনি একাই বাড়িটির দেখভাল করছেন। স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে নিয়ে অভাবের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। তবুও ভবিষ্যতে পাওনা বেতন একসঙ্গে পাওয়ার আশায় এবং সম্পত্তির নিরাপত্তাজনিত শঙ্কায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

