ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরে যানজট ও হকার সমস্যা নগরবাসীর জন্য একটি জটিল সমীকরণ। এই সমীকরণ ঠেকাতে উওর মেরু ও দক্ষিণ মেরুতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তারপরও যানজট ও হকার নিয়ে নারায়ণগঞ্জ বাসি কোন সফল পাইনি। ইতিমধ্যে কয়েক দফায় এই যানজট নিরসনের উদ্যোগ নিলেও ব্যর্থ হয়েছেন প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহল। তবে এবার যানজট নিরসনে মাঠে নেমেছেন মহানগর বিএনপির আহবায়ক সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন তিনি। যেখানে সাবেক মেয়র আইভী ও সংসদ সদস্য শামীম ওসমান পারেনি তিনি কি পারবেন এ প্রশ্ন এখন সাধারন মানুষের মুখে মুখে। তিনি বিশ্বাস করেন ঐক্যের বন্ধন অটুট থাকলে নারায়ণগঞ্জবাসীকে নিয়ে যানজট ও হকার নিরসন করা সম্ভব। তাই তিনি যানজট ও হকার নিরসনের লক্ষ্যে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলকে এক টেবিলে বসেন সকলের একমত হকার বসতে পারবে না।
গত এপ্রিল (৮ এপ্রিল) বুধবার দুপুরে নাসিক ভবনের মিলনায়তনে সকলের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশন (নাসিক) প্রশাসক এডভোকেট শাখা হোসেন খান সকলের সমন্বয়ে যানজট ও হকার নিরসনে আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করার পক্ষে মত প্রকাশ করেন।
এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, শহরের যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চালানো হবে। চাষাড়ার শহীদ মিনার থেকে প্রথমে শুরু করা হবে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। এ সময় তিনি আরো বলেন, অতীতে সমন্বয়ের অভাবে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হয়নি। তবে এবার সকলের সমন্বয়ে এ সমস্যাগুলো সমাধান করা হবে। তিনি বলেন প্রকৃত হকারদের জন্য পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে। এছাড়াও শহরের ভিতরে চলাচলকারী অটোরিক্সার জন্য ডিজিটাল নাম্বার পেলে চালু করা হবে। শহরে অটো বা সিএনজির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হবে। তারা আইন অমান্য করলে শাস্তির আওতায় আনা হবে।

