ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
মন্ত্রণালয় আরও জানায়, গত এক ঘণ্টার মধ্যে ওই একই অঞ্চলে তারা অন্তত ছয়টি ড্রোনও ভূপাতিত করেছে।

