ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আবারও ইতিবাচক ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির সঙ্গে এক সংক্ষিপ্ত টেলিফোন আলাপে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’।
এর কিছুক্ষণ আগেই ট্রাম্প নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে এবং তার ভিত্তিতে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। তবে এর পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’কে জানায় গত দুইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা পরোক্ষ- কোনোভাবেই ইরানের কোনো আলোচনা হয়নি। খবর বিবিসির
ইরান যেখানে সরাসরি বলছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ফলপ্রসূ আলোচনা’ এবং ‘সবকিছু ঠিকঠাক’ থাকার দাবি এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, পর্দার আড়ালে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে (যেমন ওমান বা কাতার) যুদ্ধবিরতির আলোচনা চললেও চলতে পারে, যা কৌশলগত কারণে এখনই স্বীকার করতে চাই না ইরান।

