ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সৌদি ক্লাব আল নাসর–এর সাবেক ফুটবলার শায়ে শারাহিলি জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ম্যাচের সময় রমজানে রোজা রাখা আরব ফুটবলারদের জন্য সাধারণত বড় সমস্যা হয় না, কারণ তারা প্রতিবছরই এ অভ্যাসে অভ্যস্ত। তবে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ দেখা দেয়।
থমনিয়াহ (Thmanyah)–কে দেওয়া এক সাক্ষাৎকারে শারাহিলি বলেন, রমজানের দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে অনেক বিদেশি খেলোয়াড় প্রথম অভিজ্ঞতায় মানিয়ে নিতে সময় নেন।
সাক্ষাৎকারে তিনি রোনালদোর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে খেলার সময় গত রমজানে রোনালদো কৌতূহলবশত দুই দিন রোজা রেখে দেখেছিলেন। এটি ছিল স্থানীয় সংস্কৃতি বোঝার ব্যক্তিগত চেষ্টা, স্থায়ীভাবে রোজা রাখার সিদ্ধান্ত নয়।
শারাহিলি আরও বলেন, কিছু ক্রীড়াবিদ মনে করেন রোজা শরীরের জন্য উপকারী হতে পারে, তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন।

