ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃএক জরুরী বার্তায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি।
আমি দ্ব্যর্থহীন কন্ঠে সকলের উদ্দেশ্যে বলতে চাই, নির্বাচনের শেষ মুহূর্তে এসে আমার পক্ষে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে সেখান থেকে বসে যাওয়ার কোন সুযোগ নেই। সম্মানিত ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে ষড়যন্ত্রকারীদের কোন গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না।ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে যে নির্বাচনে অস্থি তিশীল পরিস্থির সৃষ্টি হতে পারে। সর্বশেষ আমার লোকজনের মাধ্যমে জানতে পেরেছি তারা ষড়যন্ত্র করে শেষ মুহূর্তে ভোটারদের মাঝে একটি প্রোপাগান্ডা ছড়াতে পারে যে একটি পক্ষ বলবে আমি নারায়ণগঞ্জ-৩ আসন ছেড়ে দিয়েছি, নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছি। আরেকটি পক্ষ বলবে আমি নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছি।
প্রধান নির্বাচন কমিশনার এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন যেকোন মূল্যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি তাদের কথার সম্পূর্ন বাস্তাবায়ন হবে। ভোটাররা সুষ্ঠু ও সুন্দরভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আমি দুই আসনেই আছি গুজবে কান দিবেন না –গিয়াস উদ্দিন
Leave a Comment

