ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে চারজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে চতুথর্মুখী লড়াই হবে এমনটাই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। যেহুতু বাকী তিন প্রার্থী বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল এবং সাবেক এমপি ছিলেন তাই তাদের নিজস্ব একটি বলয় রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে। এ আসনে জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।তাঁকে মনোনয়ন দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য শাহ্ আলম ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সদ্য বহিষ্কৃত বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিন ও সাবেক এমপি মোহাম্মদ আলী বিএনপি ছেড়ে এখন রিপাবলিকান পার্টির প্রার্থী।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এখন নারায়ণগঞ্জ-৪ আসনটি। যেখানে চারজনই হেভিওয়েট প্রার্থী । বিএনপি ও জোট প্রার্থী মনির হোসেন কাসেমি বিএনপির একটি অংশ তার পক্ষে কাজ করলেও বড় একটি অংশ সাবেক এমপি গিয়াস উদ্দিন, শাহ আলম ও মোহাম্মদ আলীর পক্ষে প্রকাশে ও গোপনে কাজ করছে। চার জন প্রার্থী নিজ নিজ বলয় নিয়ে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন ।
মনির হোসেন কাসেমী বিএনপি ও জোট প্রার্থী তার বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করার অভিযোগ করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সভা-সমাবেশে বলেছে মনির হোসেন কাসেমী আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে যে ভাবে কাজ করছেন তাতে বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা বিগত দিনে যে আন্দোল সংগ্রম করেছে তার কোন মূল্যায়ন পাবে না।
মুহম্মদ গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি। ২০০১ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে ৩১ হাজার ২১৯ ভোটে পরাজিত করেছিলেন। সংগঠক হিসেবে মুহম্মদ গিয়াস উদ্দিনের সুনাম রয়েছে। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত।
এই তিনজন মাঠে থাকলে বিএনপি নেতৃত্বাধীন জোটের ভোটের বাক্সে তা প্রভাব ফেলবে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা।
শাহ্ আলম ২০০৮ সালে আওয়ামী লীগের সারাহ বেগম কবরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ফতুল্লায় শাহ্ আলমের পরিবারের রয়েছে বিশাল স্পিনিং মিলসহ বিভিন্ন ধরনের ব্যবসা। এলাকায় রয়েছে তাদের পারিবারিক প্রভাব। স্থানীয় বিএনপির একটি বড় অংশ তাঁর সমর্থক।
মোহাম্মদ আলীর প্রভাবও ব্যাপক। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসন থেকে বিএনপির এমপি হয়েছিলেন। ফতুল্লার নদীবেষ্টিত চরাঞ্চল বক্তাবলীতে বিদ্যুৎ ও সড়ক নির্মাণে তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান।তা ছাড়াও নারায়ণগঞ্জে রাজনীতিতে তাকে কিং মেকার বলে থাকে সবাই ।তবে নির্বাচনের পর শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার বিষয়।
নারায়ণগঞ্জ-৪ আসনে চতুথর্মুখী লড়াই
Leave a Comment

