ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আমিরুল মোমেনীন মানিক। জীবনমুখী গান নিয়ে কাজ করছেন দেড় যুগেরও বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে গান নিয়ে নানা সময়ে আলোচনায় এসেছেন। কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে মানিকের বিভিন্ন সময়ে প্রকাশিত ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’ এবং ‘সকাল হবে কি?’- তিনটি গানই আলোচনায় এসেছে। ‘মা যে দশ মাস দশ দিন’ মানিকের বিপুল আলোচিত গান। বাংলাদেশের শীর্ষ শিল্পীদের অনেকেই গেয়েছেন তার লেখা ও সুরের গান। গানের জন্য তিনি পেয়েছেন জাতীয় জাদুঘর সম্মাননা। দেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে তার গানের
শুভাকাঙ্ক্ষী রয়েছে। এবার এ শিল্পী হাজির হয়েছেন শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি গান নিয়ে। গানটির শিরোনাম ‘হাদির মাথায় যে গুলি লেগেছে’। এর কথা, সুরও রচনা করেছেন শিল্পী আমিরুল মোমেনীন মানিক। সংগীতায়োজন, মিক্স ও মাস্টার করেছেন অণু মুস্তাফিজ। ভিডিও নির্দেশনা দিয়েছেন ইব্রাহিম আহমেদ। গানটি প্রকাশ হয়েছে
মানিক মিউজিক থেকে। আমিরুল মোমেনীন মানিক বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন ওসমান হাদি। তার স্মৃতির প্রতি উৎসর্গ করেই এই গান। যুগ যুগ ধরে ওসমান হাদি বাংলাদেশপন্থিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ওসমান হাদিকে নিয়ে আমিরুল মোমেনীন মানিকের গান
Leave a Comment

