By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘ক্যাকটাস’–এ কি অ্যালেন স্বপনও আসছেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘ক্যাকটাস’–এ কি অ্যালেন স্বপনও আসছেন

Dailynarayanganj24
Last updated: মার্চ ১৫, ২০২৬ ৫:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: মার্চ ১৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘ওয়াও! এবার অ্যাকশনে মেহজাবীন!’ ‘মেহজাবীন-প্রীতম জুটি দেখতে দারুণ হবে’—‘ক্যাকটাস’-এর ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে দর্শকের এমন অনেক মন্তব্য। গত শুক্রবার এসেছে শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজটির ট্রেলার। চরকির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দর্শকের মন্তব্য দেখে বোঝা যায়, ৪১ সেকেন্ডের ট্রেলারটি বেশ পছন্দ করেছেন তাঁরা। কেউ মন্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি, কেউবা আগুনের।
কী আছে ট্রেলারে? গল্প সম্পর্কে সেভাবে বুঝতে দেননি নির্মাতা, আভাস দিয়েছেন কেবল। ট্রেলার দেখে বোঝা যায়, গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারের শুরুতে তাঁকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাঁকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। এর মধ্যেই রহস্যময় অনুরার আবির্ভাব। মেহজাবীন অভিনীত চরিত্রটিকে মানসিভের সঙ্গে অ্যাকশন করতেও দেখা যায়। কে এই অনুরা? জানতে আর কয়েক দিনের মাত্র অপেক্ষা। কারণ, ট্রেলারে ‘ক্যাকটাস’ মুক্তির দিনক্ষণও জানিয়েছে চরকি—স্পাই-থ্রিলার সিরিজটি ১৭ মার্চ রাত ১২টা থেকে দেখতে পারবেন দর্শক।

গল্প নিয়ে সেভাবে আভাস না দিলেও ট্রেলারে আরেকটি ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সেটি হলো ‘অ্যালেন স্বপন’। শিহাব শাহীনেরই আলোচিত এক চরিত্র এই অ্যালেন স্বপন। আপাদমস্তক শয়তানি কিন্তু মেজাজে রসিক—এমন একটা চরিত্র। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা চরিত্রটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন নাসির উদ্দিন খান। ক্যাকটাস-এ ট্রেলারে উচ্চারিত হয়েছে তাঁর নাম! ইঙ্গিত পরিষ্কার—একটা ইউনিভার্সের অংশ এই সিরিজ। এ প্রসঙ্গে শিহাব শাহীন জানান, এ সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি।

সিরিজে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি তীক্ষ্ণ ও ক্ষিপ্র; তবে কিছুটা বিপথগামী। আমি বিশ্বাস করি, সিরিজে মানসিভ চরিত্রের একটি স্বতন্ত্র সত্তা ফুটে উঠবে। মানসিভ চরিত্রটির পুরো যাত্রায় এমন কিছু বাঁক আছে, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে এবং চরিত্রটির পরিণতি জানার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করবেন তাঁরা। ট্রেলার দেখে বোঝা গেছে, মানসিভ একজন হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। তার প্রতিটি পদক্ষেপের পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।’

ছোট পর্দা থেকে বড় পর্দা—গত কয়েক বছরে নানা বৈচিত্র্যময় চরিত্রে মেহজাবীনকে দেখা গেছে। এবারের অ্যাকশন লুক নিয়ে তিনি বলেন, ‘“ক্যাকটাস”-এ আমার চরিত্রটি এমন, যেটা আগে কখনো করিনি। ট্রেলার দেখে দর্শক এরই মধ্যে সেটা আঁচ করতে পেরেছেন। অনুরা চরিত্রটির জন্য আমাকে অ্যাকশন শিখতে হয়েছে, যা আমি এর আগে কখনোই করিনি। অ্যাকশন ডিরেক্টর এডওয়ার্ড ও তাঁর দল আমাকে খুব অল্প সময়ে অনেক কিছু শিখিয়েছেন। আমি সব সময় এমন কাজ করতে চাই, যেখানে নতুন কোনো চ্যালেঞ্জ আছে। আমার মনে হয়েছে, এমন বৈচিত্র্যময় চরিত্র হয়তো ভবিষ্যতে আর পাব না, তাই সুযোগটি হাতছাড়া করতে চাইনি। বাকিটা দর্শক বলবেন।’চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। প্রীতম ও মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাহউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম।

আজ থেকে খোলা সেন্টমার্টিন, মানতে হবে ১২ নির্দেশনা
কীভাবে ৫০ পেরিয়েও টপ ফিট অক্ষয় খান্না? ফাঁস হলো ফিটনেস রহস্য
লতার ছায়া থেকে বেরিয়ে যেভাবে নিজের পরিচয় তৈরি করেছিলেন আশা
বুবলীর ভালোবাসার শুভেচ্ছা, রইল নতুন ১০টি ছবি
‘বনলতা এক্সপ্রেস’–এ চমক, প্রথমবার অভিনয়ে দেখা যাবে এই গায়িকাকে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বাধা এলে প্রতিহত করতে হবে
জানুয়ারি ২৮, ২০২৬
মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় শেষ হচ্ছে আজ 
ডিসেম্বর ২৯, ২০২৫
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
নভেম্বর ৩, ২০২৫
ঈদুল ফিতরের তারিখ জানালো একটি মুসলিম দেশ!
মার্চ ১৬, ২০২৬
টুর্নামেন্ট এলেই জাগে হকি
ফেব্রুয়ারি ৬, ২০২৬
কর্মসংস্থান ও প্রবাসী আয় বাড়াতে ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হবে
জানুয়ারি ১৪, ২০২৬
ধনীদের আস্থা ব্র্যান্ডে,  ফুটপাতেই ভরসা গরিবের
মার্চ ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

নারায়ণগঞ্জ-৩ বিএনপিতে কোন্দল, কপাল খুলতে পারে জামায়াত প্রার্থীর

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ১০, ২০২৬
চারুকলা থেকে বের হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’
মার্চে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস
প্রথম কয়েক রোজায় যেসব বিষয় মেনে চলতে হবে
শখের গাড়ি বিক্রি, চিকিৎসার বিল দিতে হিমশিম—নির্মাতার কঠিন লড়াই
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?