By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বুবলীর ভালোবাসার শুভেচ্ছা, রইল নতুন ১০টি ছবি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বুবলীর ভালোবাসার শুভেচ্ছা, রইল নতুন ১০টি ছবি

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নতুন কোনো ছবির শুটিংয়ের খবরে নেই শবনম বুবলী। তবে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভালোবাসা দিবসে একগুচ্ছ স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই ঢালিউড তারকা বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার ভালোবাসা দিবসের দুপুরে চিত্রনায়িকা শবনম বুবলী একগুচ্ছ স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে।’

এদিকে বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে বিনোদন অঙ্গনে একটা গুঞ্জন, তিনি আবার মা হচ্ছেন। তবে এ নিয়ে তিনি নিজে থেকে কোনো ধরনের কথা বলছেন না। যখনই সংবাদমাধ্যমের সামনে আসেন, বিষয়টি এড়িয়ে চলেন।

শবনম বুবলীর পোস্ট করা স্থিরচিত্রটি ঘণ্টা দুয়েকের মধ্যে সাত হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে শ পাঁচেক। কেউ কেউ লিখেছেন, ‘বসন্ত এলে মনও নতুন করে রং ছড়ায়—ফুলের ঘ্রাণে, রোদ্দুরের ছোঁয়ায় আর হাসির উচ্ছ্বাসে ভরে উঠুক তোমার প্রতিটা দিন।’ সাদেক হোসেন খোকা নামের একজন লিখেছেন, ‘বসন্তের রং যেন সবার জীবনে সুখ, শান্তি আর নতুন স্বপ্নের বার্তা বয়ে আনে, ভালোবাসা আর হাসিতে ভরে উঠুক প্রতিটা দিন।’

বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার শুটিং করছেন না শবনম বুবলী। গত বছরের নভেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। জাহিদ হোসেন পরিচালিত এ সিনেমার একটা লটের শুটিং করার কথা ছিল এরই মধ্যে। কিন্তু আপাতত শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি।

‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। জানা গেছে, ঢাকাবাসীর নবজাতক আগমনের নানা উৎসব ও কালচার থাকবে এ ছবিতে। মেয়েদের নাক-কান ফোঁড়ানো থেকে ছেলেদের সুন্নতে খতনা অনুষ্ঠান, মাজার শরিফ জিয়ারতসহ শিয়াদের হোসেনি দালানের বৈচিত্র্যময় অধ্যায়—সব নিয়েই ‘ঢাকাইয়া দেবদাস’ চলচ্চিত্রের গল্প।

শবনম বুবলী এরই মধ্যে রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিংও করেছেন। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন সজলের বিপরীতে। ঢাকার অদূরে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে বুবলী এ ছবির শুটিং করেন। দুটি গান ছাড়া এ ছবির পুরো শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।

গত বছরের ঈদে ‘জংলি’ সিনেমা দিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ।

আগামী ঈদে শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।

এর বাইরে ‘পুলসিরাত’ নামে শবনম বুবলীর আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে, এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান।

এদিকে দীর্ঘ বিরতির পর পরিচালক রায়হান রাফীর সঙ্গে নতুন আরেকটি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘প্রেশার কুকার’ নামে এ ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রাফীর সঙ্গে কাজ করেছেন বুবলী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রেশার কুকার’ মুক্তি পাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে। এটি শুধু একটি সিনেমার মুক্তিই নয়; বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্যও বিশেষ উপলক্ষ। কারণ, দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে তারা সর্বশেষ ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

মাঝে মাঝে সারপ্রাইজ পেলে তো ভালোই হয়…
ধনীদের তালিকায় ভারত থেকে শীর্ষে শাহরুখ, কত টাকার মালিক অভিনেতা
এ আবার কোন নয়নতারা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল, নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল
ডিসেম্বর ১, ২০২৫
গণসংযোগ এখন গণজোয়ার হয়ে যায় — আবুল কালাম
ফেব্রুয়ারি ২, ২০২৬
এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ
জানুয়ারি ২৮, ২০২৬
জনবল নেবে প্রাণ গ্রুপ 
জানুয়ারি ১৬, ২০২৬
ডায়াবেটিক রোগীর স্বাস্থ্যকর সাহ্‌রি কেমন হওয়া উচিত 
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
তবু এটা অভিষেক শর্মার ম্যাচ
ফেব্রুয়ারি ২২, ২০২৬
জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, দরকার লাখ লাখ অভিবাসী
ফেব্রুয়ারি ১৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল—সেদিন কী কথা হয়েছিল

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
যুবাদের বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা
ফতুল্লায় সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট
উদ্বোধনী ম্যাচে বোলিং বিভাগই মূল চিন্তার বিষয় হারদরাবাদ-বেঙ্গালুরুর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?