By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: খোশ আমদেদ মাহে রমজান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
ধর্ম

খোশ আমদেদ মাহে রমজান

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ পবিত্র মাহে রমজানের ৩য় দিবস। হজরত সালমান ফারসী (রা.) উদ্ধৃত বিখ্যাত হাদিসের আলোকে এ মহান পবিত্র মাস তিন ভাগে বিভক্ত। প্রথমাংশে আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়। দ্বিতীয়াংশ ক্ষমা ও মার্জনার এবং শেষ অংশ দোজখ থেকে মুক্তিদানের। মাহে রমজানের শুরু থেকেই আমাদের ইবাদত বন্দেগিতে ইখলাস সৃষ্টির লক্ষ্যে এ তিন দশকের সূচনা ও সমাপ্তির দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছি তারা একটু উদার ও সহানুভূতিপ্রবণ হলে সিয়াম সাধনার কার্যকারিতা ও পরিবেশ সর্বজনীন রূপ লাভ করবে। প্রিয়নবী (স.) বলেছেন, ‘যে ব্যক্তি এ মাসে তার কর্মচারীর কাজের বোঝা কমিয়ে দেয় আল্লাহ তার গুনাহর বোঝা কমিয়ে দেন এবং দোজখের ভয়াবহতা থেকে রক্ষা করেন।’ 
হাদিসের মর্মার্থ থেকে আমরা বুঝি, পবিত্র রমজান মাস আত্মগঠনের, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার, পরস্পর সহানুভূতি ও সহমর্মিতার। এ মাস আধ্যাত্ম সাধনা ও কৃচ্ছ্রতা হাসিলের। এ মাস রহমত, বরকত ও মাগফিরাতের। এর হুকুম আহকামগুলোও সে একই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে তৈরি। যেমন- ইফতার, সাহরি, তারাবিহ, খতমে কুরআন, যাকাত, ফিতরা, ঈদুল ফিতর ইত্যাদি। আমাদের পদে পদে খেয়াল রাখতে হবে, এসব আহকামের দুনিয়াবি, সামাজিক ও ব্যক্তি গঠনের যে দর্শন আর ফায়দা আছে, তা আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা। 
বলাবাহুল্য, রমজানের এসব ব্যাপক উপকারিতা ও উপলব্ধি থেকে বঞ্চিত হওয়ার কিছু সঙ্গত কারণ আমাদের দৃষ্টি এড়ায় না। এক শ্রেণির হা-ভাতে বনী আদম আছে যারা এ মাস যাতে যথার্থভাবে ধর্মপ্রাণ মুসলমানরা অতিবাহিত করতে না পারে সেজন্য মারাত্মক অন্তরায় সৃষ্টি করে তাদের সমস্ত কুটবুদ্ধি দিয়ে। রোজাদারদের সঙ্গে তারা রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হন। তাদের অনেকে আবার রোজাদারের ভান করেন, বাহ্যিক হজ ও সালাত আদায় করেন এবং তাদের বাসভবনে গরিব মানুষকে লাইন ধরিয়ে জাকাতদানের কসরত মহরতও করেন। 
অথচ সত্যিকারের মুসলমানদের মনোভাব হওয়া উচিত এমন, সিয়ামের মাস এসেছে আমি একশ’ ভাগ হালাল ব্যবসা করব। অতীতে অবৈধ ও জনক্ষতিকর লেনদেনের সঙ্গে আমি জড়িত থাকলেও এ মাসে সামাজিক কোনো ক্ষতিতে আমার হাত থাকবে না। কারণ, এর মাধ্যমে রোজাদারদের অভিশাপ আসে, খোদ মাহে রমজানের অভিশাপ বর্ষিত হয়। 
মাহে রমজানের আগমন উপলক্ষে আমাদের জীবনে আমরা ব্যাপক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন, সকালে আগেভাগে ঘুম থেকে উঠার অভ্যাস, নিয়মিত ও পরিমিত পানাহারের অভ্যাস, পাঞ্জেগানা নামাজের নিয়মানুবর্তিতা, সর্বদা মিষ্টভাষী ও মিতভাষী হওয়া, কুরআন তেলাওয়াত ও তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হয়ে ওঠা প্রভৃতি। যা মাহে রমজানের দিবা ও নৈশ শরিয়তি কর্মসূচিগুলো আমাদের চর্চা করার জন্য উৎসাহিত করে।
একইভাবে বহু নেতিবাচক আচরণ থেকেও আমরা দূরে থাকার অভ্যস্ত হয়ে উঠতে পারি। যেমন, ধূমপান, অযথা ও যত্রতত্র পানাহার, অন্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেকে প্রতিষ্ঠার প্রতিযোগিতা প্রভৃতি। পবিত্র মাহে রমজানের এসব ইতিবাচক ও নেতিবাচক বিষয়াবলি সামনে রেখে যখন আমরা সিয়াম সাধনা করব, তখন সত্যিকার অর্থে হাদিসের সুসংবাদ অনুযায়ী আল্লাহ তায়ালা আমাদের জন্য বেহেশতের দরজাগুলো ক্রমে খুলে দেবেন। আর জাহান্নামের পথ আমাদের জন্য হবে রুদ্ধ। আল্লাহ পাক আমাদের সত্যিকারের সমঝ ও ফাহম বা আত্মোপলব্ধি দান করুন।

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? 
ঈদুল ফিতরের সম্ভব্য তারিখ জানাল পাকিস্তান
যেসব ভুল ধারণায় মানুষ ভেবে বসে রোজা ভেঙে গেছে
থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি
জাকাতের হিসাব করবেন যেভাবে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

তারাবি না পড়লে কি রোজা হবে?
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা
মার্চ ১০, ২০২৬
চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ
জানুয়ারি ২২, ২০২৬
বক্ষব্যাধি হাসপাতালে ৪০ আইসিইউ শয্যা দ্রুত চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর
মার্চ ২৯, ২০২৬
আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগে রাকসুর জিএস আম্মারের আলটিমেটাম
ডিসেম্বর ১৮, ২০২৫
পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯০০ জনকে হত্যা করেছে পুলিশ: আসলে কী ঘটছে
ফেব্রুয়ারি ২০, ২০২৬
মাথাল মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের আহ্বান: অঞ্জন দাসের
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

মধ্যরাতের মঞ্চে রুনা লায়লার ‘সাধের লাউ’, খুরশীদ আলমের নাচ

Dailynarayanganj24
Dailynarayanganj24
এপ্রিল ৮, ২০২৬
নারায়ণগঞ্জে শেল্টার হোম থেকে অর্ধশত বিড়াল উদ্ধার
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? 
জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে মনোনয়ন হারালেন মাসুদুজ্জামান
শীতে কলা খাওয়া ক্ষতিকর না উপকারী, খেলে শরীরে কী ঘটে?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?