By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জাকাতের হিসাব করবেন যেভাবে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
ধর্ম

জাকাতের হিসাব করবেন যেভাবে

Dailynarayanganj 24 .com
Last updated: মার্চ ৫, ২০২৬ ৬:৪৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: মার্চ ৫, ২০২৬
Share
SHARE

ইসলামের পঞ্চস্তম্ভের একটি হচ্ছে জাকাত, যা ইসলামের ফরজ বিধান। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়।

শরিয়ত নির্ধারিত সীমার (৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য অথবা সমপরিমাণ নগদ অর্থ) বেশি সম্পদ হিজরি ১ বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ দান করতে হয়।

৪ ধরনের সম্পদের জাকাত দিতে হয়

জাকাত ওয়াজিব হয় বর্ধনশীল সম্পদের ওপর যা ৪ ধরনের হয়ে থাকে:

১. স্বর্ণ

২ রৌপ্য

৩. ব্যবসার পণ্য

৪. নগদ অর্থ

যেভাবে জাকাতের হিসাব করবেন

আপনার কাছে যদি এক বছর ধরে নেসাব পরিমাণ বর্ধনশীল সম্পত্তি অর্থাৎ ৭ তোলা বা ৮৭.৪৫ গ্রাম বা এর বেশি স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা বা ৬১২.৩৫ গ্রাম রৌপ্য থাকে অথবা এই পরিমাণ স্বর্ণ বা রৌপ্যের সমপরিমাণ নগদ অর্থ থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি সম্পদশালী ব্যক্তি গণ্য হবেন এবং আপনার ওপর জাকাত আদায় করা ফরজ।

নগদ অর্থ, স্বর্ণ/ রৌপ্য বা ব্যবসায়ের সম্পদ যেদিন নেসাব পর্যায়ে পৌঁছাবে, সেদিন থেকেই জাকাতের বর্ষগণনা শুরু করবেন। জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে অর্থাৎ ওই পরিমাণ সম্পদের মালিক হওয়ার ঠিক এক বছর পর আপনার মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকবে, তার ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫ শতাংশ জাকাত হিসেবে দান করে দিতে হবে।

এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকলে জাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর আপনার মালিকানাধীন সমুদয় বর্ধনশীল সম্পদের জাকাত দিতে হবে; শুধু যে সম্পদ এক বছর ধরে আপনার কাছে রয়েছে ওই সম্পদের নয়। বছরের শেষে বা মাঝামাঝি সময়ে কিছু অর্থ বা স্বর্ণ লাভ করে থাকলে তাও জাকাতের হিসেবে যুক্ত হবে।

আপনার স্থাবর সম্পত্তি যেমন জমি, বাড়ি ইত্যাদির ওপর জাকাত ওয়াজিব হয় না যদি সেগুলো ব্যবসার পণ্য না হয়। একইভাবে যে গাড়ি বা বাড়ি ভাড়া দেওয়া হয়, ওই গাড়ি বা বাড়িরও জাকাত দিতে হয় না যেহেতু সেগুলো অর্থ আয়ের মাধ্যম হলেও ব্যবসার পণ্য নয়।

রমজানে জোড়া গ্রহণ মানেই কি কিয়ামত বা ইমাম মাহদীর আগমন? কী বলছে ইসলাম
যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার
নিয়ত না করলে রোজা হবে?
দ্বিতীয় বিয়ে নিয়ে কোরআন ও হাদিসের আলোকে জানা গুরুত্বপূর্ণ শর্ত
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না?
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

তারেকের আয় শেয়ার–জমা টাকা থেকে, শফিকুরের কৃষি
জানুয়ারি ২, ২০২৬
বহুবার প্রাণবাজি রেখেছি, শহর-বন্দরে প্রাণ প্রতিষ্ঠা করার আশায় : তরিকুল সুজন
ডিসেম্বর ২৯, ২০২৫
রমজান মাসে পানিশূন্যতা এড়াতে যা করবেন
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’–এ চমক, প্রথমবার অভিনয়ে দেখা যাবে এই গায়িকাকে
মার্চ ১৫, ২০২৬
পে-স্কেল ঘোষণা থেকে সরে আসছে সরকার
জানুয়ারি ১১, ২০২৬
রোজায় ইফতারের বিরতি থাকবে ইংলিশ ফুটবলে
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’
ডিসেম্বর ১২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
কৃষি ও খামার

চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সার সংকটে অনিশ্চয়তায় কৃষক

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৭, ২০২৬
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ইব্রাহিম বাবু
নামাজের সময়সূচি: ৭ মার্চ ২০২৬
কারাগারে ইমরানের দৃষ্টি সমস্যায় উদ্বিগ্ন দুই ছেলে
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?