By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, দরকার লাখ লাখ অভিবাসী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

জার্মানিতে দক্ষ কর্মীর চরম সংকট, দরকার লাখ লাখ অভিবাসী

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জার্মানিতে বর্তমানে দক্ষ কর্মীর চরম সংকট চলছে। নার্স থেকে শুরু করে আইটি বিশেষজ্ঞ পর্যন্ত বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর অভাবে ভুগছে ইউরোপীয় দেশটি। এই শূন্যস্থান পূরণের জন্য লাখ লাখ পেশাজীবী প্রয়োজন। তবে বিদেশ থেকে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা ও রাজনৈতিক বাধায় কাজ এগোচ্ছে ধীরগতিতে।

চেন্নাইয়ের একটি শ্রেণিকক্ষে প্রায় ২০ জন নার্স জার্মান ভাষা শিখছেন। তাদের লক্ষ্য ছয় মাসের মধ্যে এমনভাবে দক্ষ হওয়া যাতে জার্মানিতে গিয়ে কাজ করতে পারেন।

রামলক্ষী নামে এক নার্স জানান, পরিবারের আর্থিক সংগ্রামের মধ্যে দিয়ে পড়াশোনা করেছেন। এখন বিদেশে যেতে চান। তিনি বলেন, ‘আমার লক্ষ্য বিদেশে কাজ করা। আমি চাই পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হোক। আর আমি নিজের একটা বাড়ি বানাতে চাই।’

জার্মানির বেবি-বুমার প্রজন্মের (১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী) কর্মীরা আগামী কয়েক বছরের মধ্যেই অবসরে যাচ্ছেন। আবার, দেশটিতে জন্মের হার বেশ কম। ফলে সেখানে নতুন দক্ষ কর্মীর প্রয়োজন। হাসপাতালগুলোতে নার্সের ঘাটতি, স্কুলে শিক্ষক এবং আইটি খাতে ডেভেলপার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

নিউরেমবার্গের ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চ (আইএবি)-এর অর্থনীতিবিদরা জানিয়েছেন, জার্মানিকে শুধু বর্তমান অবস্থা বজায় রাখতেই বছরে প্রায় তিন লাখ দক্ষ কর্মী বিদেশ থেকে আনা প্রয়োজন।

আইএবির গবেষক মাইকেল ওবারফিখটার বলেন, কর্মী না থাকলে জার্মানদের বেশি সময় কাজ করতে হবে, অবসর নিতে হবে দেরিতে, অথবা জীবনযাপন মান কমবে।

বর্তমানে বিদেশি কর্মীরা জার্মানিতে কাজের জন্য নানা বাধার মুখে পড়ছেন। জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করা ইরানি তরুণী জাহরা এক বছর ধরে ভিসা রূপান্তরের জন্য অপেক্ষা করেছেন। তিনি বলেন, ‘ছয় বছর পার হলেও স্থায়ী কাজের অনুমতি পাইনি।’

কলোন শহরের অভিবাসন আইনজীবী জর্ন মাইবাউম বলেন, ‘এ ধরনের সমস্যা সারা দেশেই রয়েছে।’

জার্মানির অভিবাসন ও শরণার্থী অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ১ লাখ ৬০ হাজার বিদেশি দক্ষ কর্মী হিসেবে নিবন্ধিত। তবে যুদ্ধ ও সংঘাতের কারণে আগত শরণার্থীদের আবেদনও তাদের দায়িত্বে।

ডিজিটালাইজেশনের অভাব ও প্রশাসনিক ধীরগতি অভিবাসী কর্মী নিয়োগে বাধা সৃষ্টি করছে। ফলে দেশজুড়ে অভিবাসী নীতি নিয়ে অসন্তোষ বেড়েছে। এর ফলে জনসমর্থন বেড়েছে উগ্র-ডানপন্থি দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’ পার্টির।

রাইনল্যান্ড-প্যালাটিনেটের ভ্যালেন্ডার শহরের বিডিএইচ ক্লিনিকে কাজ করছেন তামিলনাড়ুর কায়ালভলি রাজাভিল। তিনি বলেন, জার্মান ভাষা প্রথমে কঠিন ছিল, তবে সহকর্মীরা সাহায্য করেছেন।

ক্লিনিকের জার্গ বিয়েব্রাচ বলেন, জার্মানিতে বিদেশিদের প্রতি বিদ্বেষ এবং বর্ণবৈষম্য অন্যতম সমস্যা। এছাড়া, ঘর-পরিবারের দূরত্ব, সাংস্কৃতিকভাবে মানিয়ে নেওয়া এবং চুক্তির মেয়াদও বিদেশি কর্মীদের স্থায়ীভাবে না থাকার কারণ।

জার্মানির ক্লিনিকগুলো এখন উচ্চ মাধ্যমিক শেষ করা ভারতীয়দের জন্য শিক্ষানবিশ প্রোগ্রাম চালু করেছে, যা নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করেছে। তবে জার্মানির ১৬টি রাজ্যের ভিন্ন নিয়ম এবং জটিল নথিপত্র যাচাইয়ে অনেক সময় লাগে। বিয়েব্রাচ বলেন, প্রতিটি দেশ দক্ষ কর্মীর দরকার বলছে, কিন্তু সব কিছু সুষ্ঠুভাবে চালানোর পথ এখনো অনেক দূরে।

৮২৮ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি
বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া
তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, নির্দেশিকা জারি
শ্রম অধিদপ্তরে ৬৯ পদে চাকরির সুযোগ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক মডেল টেস্ট: গণিত-১
ডিসেম্বর ২৮, ২০২৫
কাবরেরার জন্য বাফুফের দরজা খোলা
এপ্রিল ৫, ২০২৬
বছরের আলোচিত ৭ খল চরিত্র
ডিসেম্বর ২৯, ২০২৫
ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যু
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
‘আমিরুল বিশ্বসেরাদের একজন হতে পারে’
ডিসেম্বর ১০, ২০২৫
ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি তেহরানের
জানুয়ারি ১৪, ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর “থানা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত
জানুয়ারি ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৭, ২০২৬
ইরানের ভবিষ্যত নেতৃত্বের বিবেচনায় যারা ছিল, অধিকাংশই মারা গেছে: ট্রাম্প
আর এ রকম প্রতিজ্ঞা করলে বাবাকে অস্বীকার করবেন হেইডেনের মেয়ে
মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা
ডায়াবেটিসের প্রথম আঘাত ত্বকে! এই লক্ষণ দেখলেই বুঝুন বিপদ আসন্ন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?