By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ১১, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ১১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল। উদ্বোধনী আয়োজনে জাতীয় জাদুঘরে প্রদর্শন করা হয় চলচ্চিত্র। প্রধান মিলনায়তনে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীনা নির্মাতা চেন শিয়াংয়ের দ্য জার্নি টু নো এন্ড। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে জাতীয় জাদুঘরে চীনা চলচ্চিত্রবিষয়ক একটি বিশেষ প্রদর্শনী কর্নার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ আর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি উৎসবে পরিবেশভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল উৎসবের মূল দর্শন তুলে ধরে বলেন, ‘বেটার ফিল্মস, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি।’ বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের কালচারাল কাউন্সিলর লিই শাওপেং চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন।

ক্রোয়েশিয়া-যুক্তরাজ্যভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে গল্প বলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিল জলতরঙ্গ থিয়েটার কোম্পানির একটি থিয়েট্রিক্যাল পরিবেশনা।
উৎসবে ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ঢাকা ও কক্সবাজারের একাধিক ভেন্যুতে ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, থ্রিডি আর্ট গ্যালারি, ভিন্টেজ কনভেনশন হল ও কক্সবাজারের লাবণী সৈকত।

কী হলো এবারের গোল্ডেন গ্লোবে, জানুন আলোচিত ৭ ঘটনা
মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ সিনেমা
ইসরায়েলি হামলায় পা হারিয়ে ওদকেই সঙ্গী বানিয়েছে আবদুর রহমান
সানি লিওনির জীবন বদলে দেওয়া ছবি এটা
হাসিও পায় না, ভয়ও পায় না…
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
তফসিল ঘোষণা জাতীয় নির্বাচন ১২ই ফেব্রুয়ারি
ডিসেম্বর ১১, ২০২৫
কলকাতায় ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার
ডিসেম্বর ১৭, ২০২৫
আর কোনো ব্যাংক একীভূত নয়: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
ডিসেম্বর ১৮, ২০২৫
রোজায় কোষ্ঠকাঠিন্য হলে কী করবেন
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ভয়ংকর দাম্পত্য থেকে হত্যা মামলায় নাম, কোথায় হারিয়ে গেলেন ‘পরদেশি’ নায়িকা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
কোথাও কোনো সংকট দেখছেন না বিসিবি সভাপতি আমিনুল
মার্চ ৩০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

সাবেক এমপি গিয়াস উদ্দিন ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩০, ২০২৫
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল গ্রেপ্তার
বাবা সেলিম খানকে সঙ্গে নিয়ে বারান্দায় দেখা দিলেন সালমান
৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
শখের গাড়ি বিক্রি, চিকিৎসার বিল দিতে হিমশিম—নির্মাতার কঠিন লড়াই
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?