By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভয়ংকর দাম্পত্য থেকে হত্যা মামলায় নাম, কোথায় হারিয়ে গেলেন ‘পরদেশি’ নায়িকা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ভয়ংকর দাম্পত্য থেকে হত্যা মামলায় নাম, কোথায় হারিয়ে গেলেন ‘পরদেশি’ নায়িকা

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নব্বইয়ের দশকের শুরু। বলিউডে তখন তারকা–সন্তানদের নতুন ঢেউ—কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন, পূজা ভাটরা নিজেদের জায়গা পাকা করছেন। ঠিক সেই সময়ই ইন্ডাস্ট্রিতে পা রাখেন আরেক তারকাকন্যা, অভিনেত্রী মালা সিনহার মেয়ে প্রতিভা সিনহা। ১৯৯৬ সালের ব্লকবাস্টার ‘রাজা হিন্দুস্তানি’র জনপ্রিয় গান ‘পরদেশি’তে সংক্ষিপ্ত উপস্থিতিই তাঁকে আজও স্মরণীয় করে রেখেছে। কিন্তু ব্যক্তিগত জীবনের এক সম্পর্ক, আরেকটি বহুল আলোচিত খুনের মামলার ছায়া—সব মিলিয়ে থমকে যায় তাঁর সম্ভাবনাময় ক্যারিয়ার।

শুরুটা আশাজাগানিয়া
১৯৯২ সালে ‘মেহবুব মেরে মেহবুব’ দিয়ে অভিষেক হয় প্রতিভার। ছবি ব্যবসায়িকভাবে সফল না হলেও চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠার সুবাদে তিনি দ্রুত আরও কাজের সুযোগ পান। দ্বিতীয় ছবি ‘কাল কি আওয়াজ’-এর মাধ্যমে তাঁর পরিচয় ঘটে তৎকালীন সুপারহিট সুরকার জুটি নাদিম-শ্রবণ-এর সঙ্গে। ‘আশিকি’র বিপুল সাফল্যের পর তখন তাঁদের জনপ্রিয়তা তুঙ্গে।

সেই ছবির সংগীত বৈঠকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে প্রতিভা ও নাদিম সাইফির। ধীরে ধীরে এই সম্পর্ক বলিউডের গসিপ কলামে জায়গা করে নেয়। অনেকের মতে, এই সময় থেকেই প্রতিভার মনোযোগ অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবনের দিকে বেশি ঝুঁকে পড়ে। পরপর কয়েকটি ছবি ব্যর্থ হওয়ায় উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর মা মালা সিনহা।

মায়ের আপত্তি, সম্পর্কের টানাপোড়েন
প্রবীণ অভিনেত্রী মালা সিনহা প্রকাশ্যেই মেয়ের এই সম্পর্কের বিরোধিতা করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আপত্তির কারণও ছিল স্পষ্ট—নাদিম তখন বিবাহিত, দুই সন্তানের পিতা; ধর্মীয় ভিন্নতাও ছিল বড় বিষয়। সবচেয়ে বড় কথা, এই সম্পর্ক মেয়ের ক্যারিয়ারকে বিপথে নিচ্ছে—এমন আশঙ্কাই করেছিলেন তিনি।

‘পরদেশি’: যে গান হয়ে রইল পরিচয়
১৯৯৬ সালে আমির খান অভিনীত ‘রাজা হিন্দুস্তানি’তে ‘পরদেশি’ গানে সংক্ষিপ্ত উপস্থিতি ছিল প্রতিভার। ছবির পরিচালক ধর্মেশ দর্শন এক সাক্ষাৎকারে জানান, প্রতিভা এই গানের জন্য পারিশ্রমিক নেননি; বন্ধুত্বের খাতিরে ১৫ দিন শুটিং করেছিলেন। তিনি নাকি বলেছিলেন, ‘একদিন মানুষ তোমার সব ছবি ভুলে এই এক গানেই তোমাকে মনে রাখবে।’ ভবিষ্যদ্বাণীটা দুর্ভাগ্যজনকভাবে সত্যি হয়।
শোনা যায়, আদিত্য চোপড়া তাঁকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র একটি চরিত্রের জন্য ভাবছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে প্রতিভা সেই প্রস্তাব নাকচ করেন।

পালিয়ে যাওয়া, অভিযোগ আর ঝড়
সম্পর্ক ঘিরে টানাপোড়েন চরমে পৌঁছালে মালা সিনহা মেয়েকে দূরে সরিয়ে নিতে চেন্নাইয়ে নিয়ে যান। তবু যোগাযোগ নাকি বন্ধ হয়নি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছড়ায়, প্রতিভা নাদিমের সঙ্গে পালিয়ে গেছেন। পরে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে এনে মালা সিনহা সংবাদ সম্মেলনে নাদিমের বিরুদ্ধে অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

খুনের মামলার ছায়া
১৯৯৭ সালে সংগীত ব্যবসায়ী গুলশান কুমারের হত্যাকাণ্ড ভারতজুড়ে আলোড়ন তোলে। তদন্ত চলাকালে সংবাদমাধ্যমে নাদিম সাইফির নাম উঠে আসে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সময় তিনি লন্ডনে ছিলেন এবং পরে আদালত তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেন। তবে এই বিতর্কের জেরে তিনি আর ভারতে ফেরেননি।

এই ঘটনার পর প্রতিভাও ধীরে ধীরে অভিনয়ের জগৎ থেকে সরে যান। কয়েকটি ব্যর্থ ছবির পর তিনি নিভৃত জীবন বেছে নেন। আজও তিনি অবিবাহিত এবং আলোচনার আড়ালেই থাকেন।

সম্ভাবনা থেকে নিঃশব্দ প্রস্থান
প্রতিভা সিনহার গল্প যেন বলিউডের এক অপূর্ণ অধ্যায়। প্রতিভা, সৌন্দর্য আর তারকাখ্যাতির সম্ভাবনা—সবই ছিল। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বিরোধ আর একটি আলোচিত খুনের মামলার অভিঘাত মিলিয়ে তাঁর ক্যারিয়ার থেমে যায় মাঝপথেই।
‘পরদেশি’ গানের সেই হাসিমাখা মুখ আজ আর পর্দায় নেই। রয়ে গেছে কেবল একটি সময়ের স্মৃতি—আর এক প্রশ্ন: অন্য সিদ্ধান্ত নিলে কি তাঁর পরিণতি ভিন্ন হতে পারত?

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

প্রেম অস্বীকার থেকে বিয়ের সিদ্ধান্ত; দুই বছরে জেফার-রাফসানকে ঘিরে যা যা ঘটল
রাশমিকা–বিজয়ের বিয়ে, উদয়পুরের সেই হোটেলে এক রাত কাটাতে কত টাকা গুনতে হবে
৩ দিনে ৪ কোটি ভিউ! চমকে দিল যে সিনেমা
পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস
তিশা–অথইয়ের মধ্যে আসলে কী ঘটেছিল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

সেবা রপ্তানি এখনো কম, আয় বেড়েছে ৪ শতাংশ
জানুয়ারি ১৩, ২০২৬
জাভির রিয়ালকে বদলে আরবেলোয়া কীভাবে নিজের রিয়াল বানালেন
মার্চ ২০, ২০২৬
ইরানের যে অস্ত্র নিয়ে মারাত্মক আতঙ্কিত যুক্তরাষ্ট্র
মার্চ ৫, ২০২৬
বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘ডিস মনির’ গ্রেপ্তার
ডিসেম্বর ৯, ২০২৫
আর্থিক সক্ষমতা না থাকায়
ডিসেম্বর ১৭, ২০২৫
‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে ইরানকে ট্রাম্পের হুমকি
মার্চ ৭, ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান
জানুয়ারি ২৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

‘যতবার ট্রেন এসেছে, উঠেছি, সেই ট্রেনই আমাকে নিয়ে গেছে…’

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কেউ আসেনি
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পাওয়া গোলে ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের ড্র
যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?