ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘‘জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসুচি ঘিরে রাজধানীতে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে শুক্রবার বিকাল থেকেই উত্তাল ছিল শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা। বিকালে প্রথম দফা সংঘর্ষের পর সন্ধ্যায় নেতাকর্মীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরাও ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়।শুক্রবার প্রথমে জুমার নামাজের পর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ধারাবাহিক সংঘর্ষে পুরো শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে শুক্রবার সকালে প্রথমে ইন্টার-কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন থেকে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টার-কন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর মোড় পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। এই হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ বিপ্লব উদ্যানে বিক্ষোভ কর্মসূচি পালনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টার-কন্টিনেন্টাল মোড়ে পৌঁছলে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্পিøন্টারের আঘাতে কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ১০-১৫ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারকেও আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরও অনেকেই এসেছেন। তবে কেউ গুলিবিদ্ধ নয়। সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখপাত্র হত্যার বিচারের পাশাপাশি আজকের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।…
নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে অভিনয় করে…
প্রাথমিকের শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত, ফলের অপেক্ষায় চাকরিপ্রার্থী
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা…
গণমাধ্যমে ‘ভয়ানক’ খবর প্রকাশ নিয়ে এপস্টেইনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যৌনকর্মের জন্য নারীদের পাচারের অভিযোগ নিয়ে নিজের বিরুদ্ধে…
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি অবৈধ কয়লাখনিতে ভয়াবহ…
ট্রাম্পকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পোল্যান্ডের পার্লামেন্ট স্পিকার ভ্লোঝিমিয়েশ চারঝাস্তির সঙ্গে যোগাযোগ ছিন্ন…
ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিলে কী মূল্য দিতে হবে ভারতকে
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের সঙ্গে গত সোমবার একটি বাণিজ্যচুক্তির ঘোষণা দেওয়ার…
যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তির সমাপ্তি কি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়াচ্ছে
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ…
আজ টিভিতে যা দেখবেন (৬ ফেব্রুয়ারি ২০২৬)
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল আজ, মুখোমুখি ইংল্যান্ড ও ভারত।…
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানকে পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে…

