ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকা উত্তরের সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেছেন, মোসাব্বির ভাই এর একটাই অপরাধ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের বিস্বাশী ছিলো। তিনি বিগত ফ্যাশিবাদী সরকারের আমলে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
শনিবার (১০ই জানুয়ারী) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মমিনুর রহমান বাবু আরও বলেন,আওয়ামী ফ্যাশিবাদে দোসররা আগামী ১২ ফ্রেব্রুয়ারীর নির্বাচন কে বানচাল করার জন্য একের পর এক গুপ্ত হত্যা করেই চলেছে, তারা আমাদের ভাই সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদী কে হত্যা করেছে, এরপর আমাদের আরেক ভাই সেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির কে হত্যা করেছে। তিনি বলেন আমরা প্রতিটি হত্যাকান্ডের সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কে খুজে বের করে তাদেরকে শাস্তির মুখোমুুখি করার জন্য জোর দাবী জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্হিত ছিলেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক মীর্জা কামাল উদ্দিন জনী, যুগ্ন আহ্বায়ক মোঃ সাহাব উল্লাহ রোমান, মোঃ দুলাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, রায়হান হক, শাকিল আহমেদ, মোঃ শাহিন আহমেদ, সদস্য্য মোস্তফা, রশিদ, সদর থানার সাধারন সম্পাদক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ জুলহাস উদ্দিন,মোঃ হারুন,রশিদ হাওলাদার, রিপন সরকার, পাপ্পু আহমেদ, মশু, বন্দর উপজেলার আহ্বায়ক সোহেল প্রধান, সোহেল হোসেন, সহ প্রমূখ।

