ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি এবার হাজির হচ্ছেন আরও এক অন্ধকার ও ভয়ঙ্কর গল্প নিয়ে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’র ফার্স্ট লুক; যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। কয়েক সেকেন্ডের এই ঝলকে সামাজিক মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন। তবে কি ‘বরবাদ’র চেয়েও বড় কোনো ‘ভায়োলেন্স’ আসছে পর্দায়? সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম আহমেদ। এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখে-মুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। যা স্পষ্ট করে ‘রাক্ষস’ মোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়। এদিকে, বুধবার এফডিসিতে রাক্ষসের ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতোটা ভায়োলেন্স হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’। এতে সিয়ামের নায়িকা ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ।
৯ মাসের কঠোর পরিশ্রমের পর সিয়ামের ‘রাক্ষস’
Quick Link
Leave a Comment
Friday, Nov 6, 2026
সর্বশেষ
Follow US
Find US on Social Medias

