ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মিস ইউনিভার্স-২০২৫ এর আসর থেকে সদ্য দেশে ফিরেছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজেকে সেরা ৩০-এ নিয়ে যাওয়া এবং ‘পিপল্স চয়েস’ ভোটিংয়ে সেরা ৫-এ অবস্থান করে চমকে দিয়েছেন তিনি। ব্যাংককের সেই বিশ্বমঞ্চে নিজের নাম এবং ‘বাংলাদেশ’ শব্দটি উচ্চারিত হতে শোনার অনুভূতি তার কাছে স্বপ্নের মতো ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, এই ভালোবাসা ও সমর্থনই ছিল তার মূল শক্তি, যা তাকে বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। তবে সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল ও সমালোচনার জবাব দেন তিনি। মিথিলা বলেন, প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে এবং চলাকালীন সময়ে তার পোশাক ও অতীত নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু তিনি এসব সমালোচনায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। তার মতে, আন্তর্জাতিক মঞ্চে একটি দেশের প্রতিনিধিত্ব করতে হলে সাহস ও ব্যক্তিত্বের প্রয়োজন হয়, যা তিনি তার পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করেছেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ, কিন্তু বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দেশের পতাকা বহন করার জন্য যে পরিশ্রম ও মানসিক শক্তির প্রয়োজন, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। এই সাফল্য আগামী প্রজন্মের মডেলদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন মিথিলা। তিনি বিশ্বাস করেন, তার এই অর্জন প্রমাণ করেছে যে, বাংলাদেশের নারীরাও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় নিজেদের মেধা ও সৌন্দর্যের স্বাক্ষর রাখতে সক্ষম।
ঘরে বসে নেতিবাচক কথা বলা সহজ’
Leave a Comment

