ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় মানবাধিকার দিবস সফল করার লক্ষ্যে চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণ থেকে তিনটি মানবাধিকার সংগঠনের ব্যানারে প্রথমে র্যালী শুরু হয় এবং চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র নেতৃত্বে সংগঠনের কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৫০ উর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর সভাপতি শাহ আলম, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি, কবি ও সাংবাদিক আনিসুল হক হীরা।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মিন্টু, শুক্কুর মাহমুদ জুয়েল, এড. মণি গাঙ্গুলি, এড. এস.এ বিপ্লব, সাকিলা ইসলাম, মাহফুজা আক্তার, হারুন অর রশিদ সাগর ও ওয়ারদে রহমানসহ প্রমূখ।

