আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চরম ব্যর্থতার পর এবার টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
চোটের কারণে এই টেস্টের দলেও নেই পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকা সৌম্য সরকারকে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এ টেস্ট সিরিজে প্রথমটি ২৮ অক্টোবর শুরু হবে মিরপুরে। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

