বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ জেলাবাসীসহ দেশের সকল হিন্দু ধর্মাবলম্বী ও দেশবাসীকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের আবহমান বাংলার সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে সমাজ থেকে অন্যায়, অত্যাচার ও অন্ধকার দূর করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করাই হোক এই উৎসবের বার্তা।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। নারায়ণগঞ্জ সবসময়ই সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর উদাহরণ। আমরা বিশ্বাস করি, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।” দিলারা মাসুদ ময়না মহানগর মহিলা দলের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি পরিবারে দুর্গাপূজার আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ উৎসব মুখর পরিবেশ কামনা করেন এবং দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক অভিনন্দন জানান।
দিলারা মাসুদ ময়নার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা
Leave a Comment

