হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের উৎসব। আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক প্রীতি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে আমরা বিশ্বাসী।”
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য এক কেন্দ্রস্থল এই নারায়ণগঞ্জ। প্রতিটি ধর্মীয় উৎসবে এখানকার মানুষের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের যে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়, তা অটুট রাখতে বিএনপি সর্বদা বদ্ধপরিকর। হিন্দু সম্প্রদায়ের দর্শনার্থীরা যাতে অত্যন্ত আনন্দমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য দলের নেতাকর্মীদেরও সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা
Leave a Comment

