নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় একজন, মাদকসংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন এবং ছিনতাইয়ের অভিযোগে একজন রয়েছেন।
অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

