বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
শুক্রবার (২১ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় মশিউর রহমান রনি বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মতো একজন অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত নেতার ওপর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে রুহুল কবির রিজভী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে তার সাহসী ও দৃঢ় নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। নতুন দায়িত্বে তিনি দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
মশিউর রহমান রনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

