দেশের বাইরে চিকিৎসাধীন থাকলেও জুলাই গণআন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহত যুবদল, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী, শ্রমজীবী ও চাকরিজীবীদের খোঁজখবর নিয়েছেন তিনি।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন জাকির খান। নিজেও চিকিৎসাধীন থাকা সত্ত্বেও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে তিনি হাসপাতালে গিয়ে আহতদের শয্যাপাশে সময় কাটান, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন। পাশাপাশি আন্দোলনে আহতদের সাহসিকতা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
বর্তমানে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা জুলাই আন্দোলনের আহত ছাত্র-জনতা চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন মিরপুর কামরুল থানা ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোবারক হোসেন, কিশোরগঞ্জের হোসেনপুর থানা যুবদল নেতা বিল্লাল মিয়া, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আন্দোলনে আহত বরিশালের হিজলা থানা ছাত্রদল নেতা মহিবুল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল্লাহ আল ইমরান, যাত্রাবাড়ি থানা ছাত্রদল নেতা নাদিম, বরিশাল জেলা ছাত্রদল নেতা মনির খান, মাহবুবুর রহমান মোল্লা কলেজ ছাত্রদল নেতা নাবিল আহমেদ, চট্টগ্রামের ছাত্র ইয়াশ শরীফ খান, চাঁদপুর সদরের ছাত্র রাকিব প্রধান, সিলেটের ছাত্র রাইয়ান আহমেদ, নারায়ণগঞ্জের ছাত্র শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ির মাদরাসা শিক্ষার্থী আশরাফুল ইসলাম।
এছাড়া শ্রমজীবী ও চাকরিজীবীদের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন রংপুর সদর এলাকার চাকরিজীবী লিয়নুর ইসলাম লিয়ন, নারায়ণগঞ্জের চাকরিজীবী মোরসালিন, বগুড়ার গার্মেন্টস শ্রমিক বুলবুল আহমেদ এবং রংপুরের কেরালীপাড়ার গার্মেন্টস শ্রমিক মাসুদ মিয়া।
আহতদের সঙ্গে সাক্ষাৎকালে জাকির খান বলেন,
“জুলাই আন্দোলনে আপনাদের আত্মত্যাগ ও রক্ত কখনো বৃথা যেতে পারে না। দেশ ও দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। আপনাদের দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাই আমাদের প্রত্যাশা। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।”
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের মনোবল দৃঢ় রাখতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
হাসপাতালে জাকির খানের উপস্থিতি আহতদের পাশাপাশি সেখানে থাকা স্বজন, নেতাকর্মী ও অন্যান্য রোগীদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলে। দূরপ্রবাসে চিকিৎসাধীন অবস্থায়ও বিএনপির এই নেতার আন্তরিকতা ও মানবিক আচরণে তারা আবেগাপ্লুত হন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের খোঁজ নিলেন জাকির খান
Leave a Comment

