ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওর্য়াড বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও রোটারিয়ান আলমগীর আজিজ ইমন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদ আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
আলমগীর আজিজ ইমন দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
ঈদুল ফিতর উপলক্ষে আলমগীর আজিজ ইমনের শুভেচ্ছা
Leave a Comment

