৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. মাইন উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলাল উদ্দিন, নারায়ণগঞ্জ সদর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, সাধারণ সম্পাদক এস এম নুর মোহাম্মদ এবং নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম শেখ, দুলাল মিয়া, আক্কাস আলী, সিফাত মির্জা, ৯নং ওয়ার্ড যুবদল নেতা নাসিদ প্রধান, সানোয়ার হোসেন, আসলাম, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল আলিম, খাইরুল ইসলাম সোহান, শাওন এবং ছাত্রদল নেতা রিয়াদ ও ইসতিয়াকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং খেটে খাওয়া মানুষ ভালো থাকবে। তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের মানুষের জন্য রেখে যাওয়া স্মৃতি ও আদর্শ মানুষের মাঝে তুলে ধরতে। একইভাবে তিনি তার মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের মানুষের জন্য করা ত্যাগ ও অবদানও মানুষের মাঝে স্মরণীয় করে রাখতে চান।
মশিউর রহমান রনি আরও বলেন, তারেক রহমান তার বাবা-মায়ের রেখে যাওয়া আদর্শ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাদের স্মৃতি মানুষের হৃদয়ে ধরে রাখতে চান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

