ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্টে বলেছেন, যে যত বড় মন্ত্রী, এমপি ও প্রশাসক হোক,দল ও দলের নেতাকর্মীরা না থাকলে মন্ত্রী, এমপি ও প্রশাসকের কোন মূল্য নেই। দল দিয়ে মন্ত্রী, এমপি ও প্রশাসক এবং মন্ত্রী, এমপি ও প্রশাসক দিয়ে দল না।
তিনি আরও বলেন, যারা দলকে বাদ দিয়ে ও দলের নেতাকর্মীদের ছোট করে কথা বলে।দল ক্ষমতায় না আসলে,কারো মন্ত্রী, এমপি ও প্রশাসক হওয়া লাগতো না। দলের ও দলের নেতাকর্মীদের বৌদলতে মন্ত্রী, এমপি ও প্রশাসক হয়ে, যারা দলকে স্বীকার করতে চায় না, তারা দলের হতে পারে না।ওরা দলের ভিতরে গুপ্ত চোর !

