ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইমরান হায়দার। ৩০ মিনিটেরও বেশি সময় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাইকমিশনার।
তবে, কী বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে– তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।
এদিকে আজ রাত ৯টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

