ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে লাঠি হাতে আবু আল ইউসুফ খান টিপুর অ্যাকশন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের চাষাড়া থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত হকারদের উচ্ছেদ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় তার আবু আল ইউসুফ খান টিপু সহ তার অনুসারীদের হাতে লাঠি ছিল। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু কে বেশ উত্তেজিত দেখা গিয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু বলেন, অবৈধ হকারদের কারণে নারায়ণগঞ্জের মানুষ রাস্তায় হাঁটতে পারে না। যানজট লেগেই থাকে। এখন রাস্তাও ভ্যানগাড়ি দিয়ে রাস্তা দখল করে রাখে। এর আগেও ফুটপাত ও সড়ক দখল করে রাখা হকারদের উচ্ছেদে কাজ করতে দেখা গেছে এ বিএনপি নেতাকে।

