By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা

Dailynarayanganj24
Last updated: মার্চ ৭, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: মার্চ ৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ হামলা এবং তেহরানের পাল্টা জবাবের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ বন্ধ হয়ে যেতে বসেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অচল করে দেওয়ার বিষয়ে নাখোশ। বেইজিং এখন তেহরানকে এ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচলের অনুমতি দিতে চাপ দিচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে নিজেদের প্রয়োজনীয় তেলের প্রায় ৪৫ শতাংশ আসে এ প্রণালি দিয়ে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে ‘আয়রন মেইডেন’ নামের একটি জাহাজ নিজেদের সংকেত বদলে ‘চীনা মালিকানাধীন’ লিখে হরমুজ প্রণালি পার হয়েছে। তবে বিশ্ববাজারকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে দৈনিক আরও অনেক জাহাজের চলাচল প্রয়োজন।

 উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা এবং হরমুজ প্রণালি পার হওয়া জাহাজে তেহরান হামলা চালানোয় জ্বালানি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। জাহাজ চলাচলের তথ্য পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ভোরটেক্সার হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ২৪টি জাহাজ চলাচল করত। তবে সংঘাত শুরুর পর ১ মার্চ এই সংখ্যা মাত্র ৪-এ নেমে এসেছে। ভোরটেক্সা ও জাহাজ ট্র্যাকার কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে আছে।

সপ্তাহের শুরুর দিকে ইরান সরকার জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ বা তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। তবে ওই বিবৃতিতে চীনের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

গতকাল শুক্রবার ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আল-জাজিরাকে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা ইরানের নেই। তবে চলমান যুদ্ধের কারণে এই পথে জাহাজ চলাচল কমে গেছে।

মুখপাত্রটি বলেন, ‘আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে এর নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজকে নিতে হবে।’

ইরানের এ মুখপাত্র কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জায়নবাদী রাষ্ট্র (ইসরায়েল) বা আমেরিকার কোনো জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তবে আমরা সেটিকে লক্ষ্যবস্তু করব।’

ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
রানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার পেছনের গোপন পরিকল্পনা উন্মোচিত!
লড়াই চালিয়ে যাবে ইরান
‘বাংলাদেশে নজর দিলে ভারতকে মিসাইলে জবাব দিবে পাকিস্তান’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ধর্মের কার্ড
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন
ফেব্রুয়ারি ২০, ২০২৬
চার সিনেমায় তোরসা
জানুয়ারি ৭, ২০২৬
নারায়ণগঞ্জে সরকারি রাস্তা কাটায় জরিমানা
এপ্রিল ১১, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
জানুয়ারি ৪, ২০২৬
ইসরায়েলি হামলায় পা হারিয়ে ওদকেই সঙ্গী বানিয়েছে আবদুর রহমান
ফেব্রুয়ারি ৮, ২০২৬
এপস্টেইন–কাণ্ডে যুক্তরাজ্যে এবার লেবার পার্টিও ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
ফেব্রুয়ারি ২, ২০২৬
স্মার্ট ক্যারিয়ার নিয়ে ভাবুন নতুন বছরে
ফেব্রুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

৪৪তম বিসিএস: নন ক্যাডারে ২৯৫৮ জন, সবচেয়ে বেশি ১০ম গ্রেডে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২১, ২০২৬
মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টিন
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আবুল কালাম  
২ ওভারে উইকেটশূন্য সাকিব, তবুও জিতল তাঁর দল
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?