ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (২৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিল্পপতি আবু জাফর বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ বিএনপির নেতাকর্মীরা।

