By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: প্রতি চার মার্কিনের মাত্র একজন ইরানে ট্রাম্পের হামলা সমর্থন করেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

প্রতি চার মার্কিনের মাত্র একজন ইরানে ট্রাম্পের হামলা সমর্থন করেন

Dailynarayanganj24
Last updated: মার্চ ২, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: মার্চ ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুক্তরাষ্ট্রের যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, তার ব্যাপারে প্রতি চার মার্কিন নাগরিকের মাত্র একজন সমর্থন জানিয়েছেন। গতকাল রোববার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী। রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও তা–ই মনে করেন।

জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ উত্তরদাতা এই হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। বিপরীতে ৪৩ শতাংশ এর বিরোধিতা করেছেন। ২৯ শতাংশ এ বিষয়ে কী মত দেবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

গত শনিবার ভোরে শুরু হওয়া এ হামলার বিষয়ে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ১০ জনের ৯ জন অন্তত কিছুটা শুনেছেন বলে জানিয়েছেন।

জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতি উৎসাহী।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলা, সিরিয়া, নাইজেরিয়ায়ও হামলার নির্দেশ দেন।
জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের একটি বড় অংশ (৮৭ শতাংশ) একই মত পোষণ করেন। রিপাবলিকানদের মধ্যে ২৩ শতাংশ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন—এমন ৬০ শতাংশ মানুষও একই মত দিয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলাকালেই এই জরিপ চালানো হয়। এই অভিযানে কোনো মার্কিন সেনার হতাহতের খবর আসার আগেই জরিপের কাজ শেষ হয়।

রয়টার্স/ইপসোসের জরিপের ফলাফল

রয়টার্স/ইপসোসের জরিপের ফলাফলছবি: রয়টার্স

চলমান অভিযানে এখন পর্যন্ত তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। আর পাঁচজনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে একটি নতুন ও অনিশ্চিত সংঘাত শুরু হয়েছে।

রিপাবলিকানদের ৫৫ শতাংশ এই হামলায় সমর্থন দিয়েছেন। আর ১৩ শতাংশ বিরোধিতা করেছেন।

তবে জরিপে দেখা গেছে, ট্রাম্পের নিজের দলের ৪২ শতাংশ মানুষ একটি শর্ত দিয়েছেন। তাঁরা বলেছেন, এবার মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হলে এই অভিযানের প্রতি তাঁদের সমর্থন কমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রথম প্রাইমারি শুরু হওয়ার তিন দিন আগে ইরানে এই হামলা চালানো হয়। আগামী দুই বছর কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না, তা এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।

রয়টার্স/ইপসোসের ধারাবাহিক জরিপে দেখা গেছে, নির্বাচনের আগে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয় অর্থনীতি, যা পররাষ্ট্রনীতির তুলনায় অনেক বেশি।

জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, যুক্তরাষ্ট্রে গ্যাস বা তেলের দাম বাড়লে ইরানবিরোধী অভিযানের প্রতি তাঁদের সমর্থন দেওয়ার সম্ভাবনা কমে যাবে।

হত্যা মামলার আসামি, দুদকে অভিযোগ /
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে ‘উভচর’ যুদ্ধজাহাজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত, ফলের অপেক্ষায় চাকরিপ্রার্থী
নেতানিয়াহুকে খুঁজছে আইআরজিসি!
ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান
মার্চ ১০, ২০২৬
নারী এশিয়ান কাপ শুরু আজ, এবার মেয়েদের হাতে বাংলাদেশের পতাকা
মার্চ ১, ২০২৬
শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেফতার
এপ্রিল ৯, ২০২৬
জীবন অন্বেষণের প্রেরণা ‘বনলতা এক্সপ্রেস’
এপ্রিল ১২, ২০২৬
যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী
মার্চ ২৫, ২০২৬
যৌন হয়রানির মামলা নিয়ে তোলপাড়, এখন পর্যন্ত যা যা হলো
জানুয়ারি ২৬, ২০২৬
শিক্ষায় বদলের হাওয়া, ‘চমকে ভরা’ ১৮০ দিনের পরিকল্পনা
মার্চ ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

বাংলাদেশকে এগিয়ে নিতে ধানের শীষকে বিজয়ী করতে হবে…. খাইরুল ইসলাম সজিব

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ভারত হারলেই নাগমার দোষ! সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সত্যিই কি প্রেম ছিল নায়িকার
স্মৃতিবিজড়িত ‘সাকিন সারিসুরি’তে হঠাৎ দেখা
জনপ্রিয় তারকার মৃত্যু, পরিবারের পাশে দাঁড়াল হলিউড
লাতিন আমেরিকার দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, কী কৌশল ছিল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?