By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: হত্যা মামলার আসামি, দুদকে অভিযোগ /
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

হত্যা মামলার আসামি, দুদকে অভিযোগ /

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২০, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২০, ২০২৫
Share
SHARE

এখনো বহাল তবিয়তে এসপি আনসার উদ্দিন

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার এজার নামীয় আসামিসহ একের পর এক অভিযোগের পরও বহাল রয়েছেন পুলিশ সুপার আনসার উদ্দিন। শিল্প পুলিশের খুলনা জেলার এই এসপির নামে এবার অর্থ কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিয়মে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পরেছে। অভিযোগ গ্রহণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রক্রিয়াও শুরু করেছে দুদক। 

দুদকে করা ওই অভিযোগ পত্রে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের পর যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এসপি আনসার উদ্দিনের। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর যাত্রাবাড়ি থানায় ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা ২২ নাম্বার মামলার ১৭ নাম্বার আসামি তিনি। ওই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরো ৮৭ জন আসামি করা হয়েছে। এরপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি যেই মুক্তিযোদ্ধার কোটাতে চাকরি পেয়েছেন সেই মুক্তিযোদ্ধার সনদও ভুয়া। তিনি নিজ এলাকায় যেই অট্টালিকা তৈরি করেছেন, তা তার সারাজীবনের চাকরির অর্জিত অর্থ দিয়েও সম্ভব নয়। ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা দিয়েই এসব নির্মাণ করেছেন তিনি। শুধু তাই নয়, দুর্নীতির তার নিজের বাড়ি ঢোকার জন্য ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা খরচ করে তৈরি করেছেন কালভার্ট। ফ্যাসিস্ট সরকারের রাতের ভোটের ম্যাকানিজম করেও তিনি বিপুল টাকা হাতিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মৃত আব্দুল খালেক ব্যাপারীর এই ছেলে এলাকায় শুভ নামে পরিচিত।

ক্ষমতার অপব্যবহার ও তার অপকর্মের বিচার চেয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৮ই আগস্ট স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছেন বরিশাল জেলার মুলাদী উপজেলার কায়েতমারা গ্রামের ভুক্তভোগী আলাউদ্দিন ব্যাপারী। আরেক ভুক্তভোগী আকতার ব্যাপারীর দাবি, এসপি আনসার উদ্দিন অন্যের জায়গা দখল করে পুলিশ পাহারায় বাড়ি তৈরি করেছেন। অথচ তিনি মাত্র প্রায় ১৭ শতাংশ জায়গা কিনেছেন। আর বাড়ি করেছেন এর প্রায় দ্বিগুণ জায়গার ওপর। উপরন্তু যে দাগে তিনি জমি কিনেছেন সেই দাগে বাড়ি না করে এসপি আনসার উদ্দিন সুবিধাজনক অন্য দাগে বাড়ি করেছেন। বাড়ি করার সময় স্থানীয় থানার পুলিশ ছাড়াও তার লোকজন উপস্থিত ছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা আছে। মানুষ পুলিশের ভয়ে প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। যদিও পরে মানব বন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিগত সরকারের আমলে তাদের ছাড়াও যারাই তার বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। এমনকি নারী নির্যাতনের মামলা দিয়েও হয়রানি করা হয়েছে। 
ভুক্তভোগীদের দাবি, এসপি আনসার উদ্দিন টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনে কর্মরত ছিলেন। ওই সময় কুয়াকাটা ও বরিশালের মুলাদী এলাকার এসপি আনসার উদ্দিনের নাম শুনলেই সবাই ভয় পেতো। নিজ এলাকায় গড়ে তুলেছিলেন সন্ত্রাসী বাহিনী। বাহিনীটি এসপি আনসার উদ্দিনের ছত্রছায়ায় ওই এলাকার মাদক ও জমিসহ নানা অপকর্মে জড়িত ছিল।  

স্থানীয়দের অভিযোগ, যশোরের অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত থাকার সময় তিনি ওই এলাকার ইট ভাটা মালিকদের ভয়ভীতি দেখিয়ে নানা সুবিধা নিয়েছেন। যার মধ্যে আছে বিনামূল্যে বাল্কহেড ভর্তি করে নদী পথে ইট নিয়েছেন। সেই ইট দিয়ে স্থানীয় সুলতান ব্যাপারী নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে সেখানে কয়েক কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন। ইটভাটার মালিকদের ইটের অর্ধেক দাম দেয়ার কথা থাকলেও, তাও দেননি এই পুলিশ কর্মকর্তা। বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত থাকার সময় প্রাথমিক বিদ্যালয়ে চাকরির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুবিধা দেয়ার অভিযোগ আছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়াও হাসিনা সরকারের সময় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরুর পক্ষেও নির্বাচনি প্রচারণার অংশ নেয়ার অবিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তার সঙ্গে বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরীয়া টিপুরও সখ্যতা ছিল। পিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় ছাত্র জীবনেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজনীতিরও সঙ্গে জড়িত ছিলেন। 

তবে এ সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে এসপি আনসার উদ্দিন বলেছেন, তিনি কারো জমি দখল করেননি। তিনি ১২ শতাংশ জমি কিনে বাড়ি করেছেন। তবে এক দাগে জমি কিনে অন্য দাগে ভোগদখলের বিষয়ে স্পষ্ট করে তিনি কিছুই বলেননি। আর এলাকায় তার নিজস্ব কোন বাহিনী নেই। তিনি কাউকে কখনো মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেননি। আর তার পিতা শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডার। একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত মামলার বিষয়ে তিনি বলেন,  হ্যা একটা মামলা হয়েছিল, তবে সেটা স্থানীয় কিছু লোক ঈশ্বার্নিত হয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। পুলিশ এসব বিষয়ে তদন্ত করেছে, কিছু পাইনি। এখন তারা হতাশ হয়ে হয়তো দুদকে অভিযোগ করেছে। দুদকও তদন্ত করলে কিছুই পাবে না। 

দুই ইসরায়েলি নারী সেনাকে অতিরক্ষণশীল ইহুদি পুরুষদের তাড়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান 
পশ্চিমবঙ্গে তৃণমূলের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান আইপ্যাকে ইডির অভিযান, ছুটে গেলেন মমতা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

সেরা নাফিজ-খই খই, মৃদুল-রোজা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নেহাকে জিজ্ঞাসাবাদ
ডিসেম্বর ৪, ২০২৫
৯০ লাখ টাকার সম্পদ, আদালতে ৬ মামলা: নির্বাচনী হলফনামায় উঠে এলো নুরের যেসব তথ্য
জানুয়ারি ২, ২০২৬
বিশ্বকাপে মেক্সিকোর ‘প্ল্যান কুকুলকান’, মাঠে থাকবেন প্রায় ১ লাখ নিরাপত্তাকর্মী
মার্চ ৭, ২০২৬
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন
জানুয়ারি ৩১, ২০২৬
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
জানুয়ারি ৪, ২০২৬
নারায়ণগঞ্জে ফতুল্লায় শাশুড়ি হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

রমজানে অ্যাসিডিটি সমস্যা দূর করতে যা খাবেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২০, ২০২৬
ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
আচরণবিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থিতা বাতিল, নারায়ণগঞ্জে ইসি আনোয়ারুল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?