By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কুমিল্লায় ঈদে ফিরছে বড় পর্দা, উদ্বোধনে শাকিব খানের সিনেমা চান মালিক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

কুমিল্লায় ঈদে ফিরছে বড় পর্দা, উদ্বোধনে শাকিব খানের সিনেমা চান মালিক

Dailynarayanganj24
Last updated: মার্চ ২, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: মার্চ ২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দীর্ঘদিন প্রেক্ষাগৃহশূন্য কুমিল্লায় অবশেষে ফিরছে বড় পর্দার আলো। আগামী ঈদুল ফিতরেই নগরীর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার গোমতি শপিং সেন্টারের আটতলায় চালু হতে যাচ্ছে কে-স্ক্রিন সিনেপ্লেক্স। দুই শতাধিক আসনের দুটি আধুনিক পর্দা নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে চান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা দিয়ে—এমনটাই জানিয়েছেন হলটির উদ্যোক্তা ও প্রযোজকনেতা খোরশেদ আলম।

কে-স্ক্রিন সিনেপ্লেক্সে থাকছে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন। উদ্যোক্তার ভাষ্য অনুযায়ী, আধুনিক ৮: ১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে দর্শক আন্তর্জাতিক মানের অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা পান। পাশাপাশি দর্শকের জন্য থাকছে ফুড কোর্ট সুবিধাও। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রেক্ষাগৃহকে কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য নতুন এক ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান খোরশেদ আলম।

খোরশেদ আলম বলেন, ‘সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বসবাস। দুই দশকের বেশি সময় ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন হল পরিচালনার অভিজ্ঞতা থেকেও জানি, দর্শক এখন আর ভাঙাচোরা পরিবেশে ছবি দেখতে চান না। তাঁরা চান পরিচ্ছন্ন, আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর হল। সেই লক্ষ্য থেকেই কে-স্ক্রিনকে আধুনিক মানদণ্ডে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। কে–স্ক্রিন সিনেপ্লেক্স এই সিনেমা দিয়ে উদ্ভোধন করতে চান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে শাকিব খানের সিনেমা বেছে নেওয়ার পরিকল্পনার বিষয়ে খোরশেদ বলেন, ঈদ মানেই বড় বাজেটের ছবি, বড় তারকার উপস্থিতি আর দর্শকের ভিড়। শাকিব খানের সিনেমা দিয়ে যাত্রা শুরু করতে পারলে সেটি কুমিল্লার দর্শকের জন্য বিশেষ আনন্দের হবে।

খোরশেদ আলম জানান, টিকিটের মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্ধারণ করা হবে। একই সঙ্গে দেশীয় সিনেমাকে প্রদর্শনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কথাও স্পষ্ট করেছেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে কুমিল্লায় কার্যকর কোনো প্রেক্ষাগৃহ নেই। এর ফলে বড় পর্দায় নতুন ছবি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন স্থানীয় দর্শক। ঈদে কে-স্ক্রিন সিনেপ্লেক্সের যাত্রা সেই শূন্যতা অনেকটাই পূরণ করবে, এমনটাই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।

কল রেকর্ড ফাঁস, বিবাহবহির্ভূত সম্পর্ক? গায়ক বললেন…
নিপীড়িত নারীর জীবন যাতনার নাটক ‘গন্ধসূত্র’
ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান
কল্যাণী কি বলিউডেও আসছেন
বছরের আলোচিত ৭ খল চরিত্র
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

বকেয়া বেতনের দাবিতে অবরোধ,
মার্চ ১, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৫, ২০২৬
যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কী কী চাপে পড়বে ইসরায়েল
মার্চ ৫, ২০২৬
৮২৮ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা কবে, জানাল পিএসসি
মার্চ ১২, ২০২৬
‘আমিরুল বিশ্বসেরাদের একজন হতে পারে’
ডিসেম্বর ১০, ২০২৫
গেমিং ফোন কিনছেন? এই ভুল করলে ঠকবেন
ডিসেম্বর ২৭, ২০২৫
খামেনি নিহত, এখন ইরানের নেতৃত্ব কে দেবেন
মার্চ ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররূপগঞ্জ

গ্যাসের নিম্নচাপে স্থবির শিল্পাঞ্চল

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
মেডিটেশনের উপকারিতা
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে
শিক্ষায় বদলের হাওয়া, ‘চমকে ভরা’ ১৮০ দিনের পরিকল্পনা
মানুষের কাছে খালেদা জিয়া কতটা তাৎপর্যপূর্ণ, তা উপলব্ধি করেছি: তারেক রহমান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?