By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মানুষগুলো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন…
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

মানুষগুলো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন…

Dailynarayanganj24
Last updated: মার্চ ১, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: মার্চ ১, ২০২৬
Share
SHARE

প্রথম আলো কার্যালয়ে হামলায় ক্ষতবিক্ষত প্রথম আলো ভবনের ধ্বংসস্তূপকে শিল্পভাষায় রূপ দিয়েছেন শিল্পী মাহ্‌বুবুর রহমান। তাঁর নির্মিত ‘আলো’ শীর্ষক প্রদর্শনী শুধু একটি স্থাপত্যের ওপর আঘাতের দলিল নয়, বরং অন্ধকারের ভেতর থেকেও সৃজনশীল প্রতিরোধের আলোকবর্তিকা তুলে ধরার এক শিল্পিত প্রয়াস। এই প্রদর্শনী দেখতে এসে নাট্যাভিনেত্রী ত্রপা মজুমদার হামলার ভয়াবহতা নতুনভাবে উপলব্ধি করার পাশাপাশি শিল্পের শক্তিতে আশার দিকনির্দেশনাও খুঁজে পেয়েছেন।

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর ভবন নিয়ে আয়োজিত শিল্পী মাহ্‌বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক প্রদর্শনী দেখতে এর আগে এসেছিলেন সরকারের প্রতিমন্ত্রী, খ্যাতিমান চিত্রশিল্পী, কূটনীতিক, অভিনয়শিল্পীসহ বিভিন্ন পেশার মানুষেরা। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। প্রদর্শনী দেখতে আজ শনিবার দুপুরে এসে ত্রপা মজুমদার ও তাঁর স্বামী আপন আহসান এসে বিস্মিত হয়েছেন, মুগ্ধতা প্রকাশ করেছেন, একই সঙ্গে হামলার ভয়াবহতাও উপলব্ধি করেছেন।  

দুপুরে এসেছিলেন ত্রপা মজুমদার। তিনি বলেন, ‘মানুষের ক্রোধ কতটা ধ্বংসাত্মক হতে পারে, যেটা চারপাশকে আক্ষরিক অর্থে অন্ধকার করে দেয়। একইভাবে তার বিপরীতে শিল্পীর যে আগুন, তা আলো জ্বালায়, সৃজনশীলতার যে আগুন সেটাই আলো। মাহ্‌বুবুর রহমান যে কাজটা করেছেন, এটি অসাধারণ একটা কাজ। আমাদের তো সুযোগ হয় বিভিন্ন প্রদর্শনী—আমি ব্যক্তিগতভাবে সেই বিষয়গুলো পছন্দ করি, যেটা দর্শককে সম্পৃক্ত করতে পারে। দর্শকের বোধগম্য হয়, দর্শক অনুভব করতে পারে। গোটা ইনস্টলেশনের মধ্যে পুরো প্রথম আলো ভবন পুড়িয়ে দেওয়ার ভয়াবহতা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি প্রত্যেক মানুষের হৃদয়ে গিয়ে স্পর্শ করে। এই প্রদর্শনীতে ১৮ ডিসেম্বর রাতের সেই ভয়াবহতা উপলব্ধি করা যায়। মনে হয়েছে, শিল্পীর ভাবনার জায়গাগুলো খুবই চমৎকার ছিল—তিনি যেভাবে ভেবেছেন, কবুতরকে খাঁচায় বন্দী করে দেখিয়েছেন, অভূতপূর্ব। যেভাবে প্রতিটি জিনিস এমনকি ভিডিও প্রেজেন্টেশন এত সৃজনশীল উপায়ে উপস্থাপন করেছেন, মনে হচ্ছে মানুষগুলো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন।’

কথা প্রসঙ্গে ত্রপা মজুমদার বলেন, ‘আমি যেহেতু নাটকের মানুষ, তাই “নূরলদীনের সারাজীবন” কবিতার লাইন শোনামাত্রই, মনের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। শিল্পী এই প্রদর্শনীতে সৈয়দ শামসুল হকের অসাধারণ সৃষ্টি “নূরলদীনের সারাজীবন” কবিতাকে যেভাবে জায়গা দিয়েছেন, তাতে মনে হয়েছে, ওনার ভাবনা যেমন গভীর, একইভাবে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সেটার বাস্তবায়ন করতে পেরেছেন।’

অন্ধকার আলোর পথ দেখানো বা আশাহত হওয়ার জায়গা থেকে উঠে দাঁড়ানো, এটাই গণমাধ্যমের কাজ। এমন মন্তব্য করে ত্রপা মজুমদার বলেন, ‘প্রথম আলোর বৈশিষ্টও তা–ই। আমি সাংবাদিকতার শিক্ষার্থী ছিলাম। আমার তাই সব সময় মনে হয়েছে, গণমাধ্যমের কাজই হচ্ছে সঠিক পথে সঠিকভাবে জনগণকে উদ্বুদ্ধ করা, পথ দেখানো। সেই জায়গা থেকে মনে হয়েছে, প্রথম আলো ভবিষ্যতেও পথ দেখানোর কাজটি করে যাবে।’    

 শিল্পী মাহ্‌বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এই প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। এই প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত।

জয়া আহসানের পোস্টে ২৫ মার্চের বিভীষিকা, মায়ের চোখে দেখা সেই রাত
নিজের সমালোচনা করলেন সালমান খান
নির্মাণে আবুল হায়াত
‘খেয়েছো?’ প্রশ্নে লুকানো প্রেমের গল্প
‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
জানুয়ারি ২৭, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন পেলেন মনির হোসাইন কাসেমী
ডিসেম্বর ২৩, ২০২৫
আজ থেকে বাড়তি দামে বিক্রি হবে সোনা
ডিসেম্বর ১৪, ২০২৫
তবে কি ব্র্যাড পিট এর লুক কপি করলেন শাহরুখ খান
নভেম্বর ২, ২০২৫
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারি ১১, ২০২৬
ক্লাব ফাঁকা করে খেলোয়াড়েরা জাতীয় দলে, ‘ফিফা ভাইরাস’ নিয়ে আতঙ্কে সিটি ও পিএসজি
মার্চ ২৮, ২০২৬
ফতুল্লায় সোয়েটার কারখানায় আগুন, ক্ষতি ১০ লাখ টাকা
মার্চ ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

জাকাতের হিসাব করবেন যেভাবে

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
মার্চ ৫, ২০২৬
 ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ২
টিকাদানে কর্মীর অভাব, স্বাস্থ্যে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ
লড়াই চালিয়ে যেতে চায় রাশিয়া–ইউক্রেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?