By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যুদ্ধ কারো জন্য মঙ্গল না, আফগান-পাকিস্তান প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

যুদ্ধ কারো জন্য মঙ্গল না, আফগান-পাকিস্তান প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আফগান-পাকিস্তান পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা এখনই প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতো করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি, যে এ ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। এর বাইরে কিছু বলার নাই। 

শুক্রবার রাতে সৌদি আরব থেকে ফিরে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

ওআইসি বৈঠক প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, প্যালেস্টাইন প্রশ্নে আমাদের অবস্থান দ্যর্থহীন এবং কোনভাবে কোন পরিবর্তন হবে না। 

জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে ওআইসি নেতৃবৃন্দদের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিবেচনায় ছিল দুটো বিষয় যে, ৪০ বছর পর আবার আমরা এই পদে নির্বাচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছি। আর এই অঞ্চলের দেশ হিসাবে এই অঞ্চলের স্বার্থ রক্ষা আমাদের একটা প্রধান দায়িত্ব। এই অঞ্চলের স্বার্থ যদি এই অঞ্চলের দেশগুলো না দেখে বাইরে থেকে কেউ এসে দেখবে না। এই দুটো বিবেচনায় আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রার্থিতা দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছি এবং ১৯৮৬ সালে ৪১ তম জেনারেল এসেম্বলিতে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ন রশিদ চৌধুরী ছিলেন আমাদের ক্যান্ডিডেট এবং সেই রীতি অনুযায়ী আমরা ইন্টারম গভর্মেন্টের ফরেন এডভাইজার তৌহিদ হোসেনকে প্রার্থিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত সেপ্টেম্বর মাসে আমরা এটা পরিষ্কার হই যে, প্যালেস্টাইন তাদের প্রার্থিতা বজায় রাখবে আমরা তখন আমাদের যে প্রার্থিতাকে আমরা সাসপেনশনে রাখি। আমাদের একটা আশঙ্কা ছিল যেহেতু প্যালেস্টাইন জাতিসংঘের পূর্ণ সদস্য নয় সেহেতু হয়তোবা একসময় তারা প্রার্থী উইথড্র করতে পারে। 

তিনি বলেন, সে অবস্থাতে এশিয়া অঞ্চল থেকে আমাদের প্রার্থিতা বজায় রাখা দরকার ছিল এবং আমাদের সে আশঙ্কা অনুযায়ী বা অনুমান অনুযায়ী শেষ পর্যন্ত কয়েকদিন আগে প্যালেস্টাইন তাদের প্রার্থীতা তুলে নিয়েছে,, প্রত্যাহার করেছে এবং আমাদের প্রার্থীটা অটোমেটিকলি, এটা তো আমরা তুলে নিইনি। সরকার বদল হয়েছে প্রার্থী বদল হয়েছে,  তৌহিদ সাহেব উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আমি পররাষ্ট্রমন্ত্রী। আমাকে সেখানে অটোমেটিক আমার নাম এসেছে। 

ড. খলিলুর রহমান বলেন,  আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে সাইপ্রাস সারা বছর জুড়ে প্রচার করেছে। আমাদের হাতে মাত্র আছে তিন মাস বা তার চেয়ে কম। তো এই অবস্থাতে আমাদের প্রধান একটা উপযোগ্য বিষয় ছিল যে, এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য এবং সেটা বুঝার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুন্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদেরকে আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থীতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন।

তাপপ্রবাহের মধ্যে হতে পারে বৃষ্টি
আজ রাজধানীতে উল্লেখযোগ্য কর্মসূচি
গাইবান্ধায় পেট্রল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ
খালেদা জিয়ার স্মরণে শোকসভায় যোগ দিয়েছেন তারেক রহমান
মিশিগানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নাম
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

তোর ওপরই দোষ চাপানোর চেষ্টা চলছে, রাহুলের মৃত্যুতে রহস্যময় বার্তা স্বস্তিকার
এপ্রিল ২, ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২১৭
মার্চ ৭, ২০২৬
শবে কদরের সম্ভব্য রাত কোনটি?
মার্চ ১২, ২০২৬
নির্বাচনকালীন ২৩ দিন বিসিএসসহ সব পরীক্ষা স্থগিতের দাবিতে ইসিতে
জানুয়ারি ১৯, ২০২৬
হত্যা মামলার আসামি, দুদকে অভিযোগ /
ডিসেম্বর ২০, ২০২৫
আপনার আপসহীন যাত্রা আমাদের মাধ্যমে জীবিত থাকবে–টিপু
ডিসেম্বর ৩০, ২০২৫
ইরানকে সহায়তা করছে রাশিয়া: জার্মানির পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

আজকের মুদ্রা বিনিময় হার

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
হাঁচি–কাশি দিলেই কি প্রস্রাব হয়ে যায়, জেনে নিন কোন ব্যায়াম করবেন
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
রমজানের শেষ দশকে নবীজির আমল
ইরানের ভবিষ্যত নেতৃত্বের বিবেচনায় যারা ছিল, অধিকাংশই মারা গেছে: ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?