By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে ভারতের কারাগারে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররূপগঞ্জ

ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে ভারতের কারাগারে

Dailynarayanganj24
Last updated: ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বেশি বেতনের আশায় ভারতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরাতে চেয়েছিলেন নারায়ণগঞ্জে বন্দরের কয়েকজন শ্রমিক। কিন্তু ভাগ্যের সেই চাকা আর ঘোরেনি। বরং কারাগারে বন্দি অবস্থায় দিন পার করছেন তারা। আর তাদের পরিবার পড়েছে অনিশ্চয়তায়।

জানা যায়, প্রায় এক বছর আগে মোটা অংকের বেতন ও উন্নত জীবনযাত্রার আসায় অবৈধ পথে ভারত যায় কয়েকজন শ্রমিক। কিন্তু সেখানে গিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

বন্দরের পদুঘর, কুশিয়ারা, তিনগাঁসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন খবর জানা গেছে। কারও স্বামী, কারও সন্তান আবার কারও বাবা নিখোঁজ। তবে কতজন নিখোঁজ তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। ভুক্তভোগীরা কেউ কোনো অভিযোগ করেনি। ফলে প্রশাসনের কাছেও নিখোঁজের সঠিক কোনো তথ্য নেই।

বন্দরের পদুঘর বাড়িখালি এলাকার মজিবর রহমানের ছেলে তিন সন্তানের জনক নূরনবী, কুশিয়ারা এলাকার আজিজুল হাকিমের ছেলে দুই সন্তানের জনক শামীম ও আবদুল কুদ্দুসের ছেলে দিদার হোসেন পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন।

ভারতের চেন্নাইয়ের কারাগারে বন্দি নূরনবী, দিদার ও শামীম দীর্ঘদিন পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানাতে পেরেছেন ভারতে তাদের জেল জীবনের দুঃখ-দুর্দশার কথা।

নিখোঁজ নূরনবীর স্ত্রী বিলকিস বেগম বলেন, স্বামীকে ভালো বেতনের প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যায় দালালরা। এরপর ৭ মাস ধরে চেন্নাই কারাগারে আটক রয়েছে। কিন্তু কি কারণে আটক তা জানি না। আমার স্বামীই সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিল। স্বামী ছাড়া বর্তমানে মানবেতর জীবনযাপন করছি।

নিখোঁজ শামীমের স্ত্রী নিপা বলেন, কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারত গিয়ে এক বছর ধরে একটি কারাগারে বন্দি রয়েছে আমার স্বামি। সেখানে অনেক কষ্টে আছেন। তাকে অনেক অত্যাচার করা হয় বলে জেনেছি।

দিদার হোসেনের স্ত্রী খাদিজা বলেন, দালালরা বলেছিল ভালো কাজ দিবে। কিন্তু যাওয়ার পর শুনি পুলিশ ধরেছে। বর্তমানে আমাদের দেখার কেউ নেই। স্বামীরও খবর নিতে পারছি না।

একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: নারায়ণগঞ্জে –তারেক রহমান
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ – বাড়ছে খরচ
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীর প্রতিনিধিকে ৪৫ হাজার টাকা জরিমানা
ড. তৈমুরের রোগ মু্ক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: ফখরুল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জানুয়ারি ১৮, ২০২৬
জীবনসঙ্গী চাইনি বিদ্যা বালান, তবুও কেন বিয়ে করলেন জানালেন অভিনেত্রী
এপ্রিল ৮, ২০২৬
১০০ টাকার বিনিয়োগ থেকে যাত্রা—হল না পাওয়া সিনেমার বাজিমাত
জানুয়ারি ৩০, ২০২৬
‘এই লোকটা আমার স্বামী?’—ট্রেলার দেখে বিশ্বাসই করতে পারেননি অর্ষা
ফেব্রুয়ারি ৬, ২০২৬
নারায়ণগঞ্জে ফতুল্লায় শাশুড়ি হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারি ৫, ২০২৬
মধ্যরাতের মঞ্চে রুনা লায়লার ‘সাধের লাউ’, খুরশীদ আলমের নাচ
এপ্রিল ৮, ২০২৬
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১, ২০২৫
কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
লাতিন-বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি
রমজানে জোড়া গ্রহণ মানেই কি কিয়ামত বা ইমাম মাহদীর আগমন? কী বলছে ইসলাম
লাইলাতুল কদরের আমল ও দোয়া
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?